Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সন্দীপ এবং অভিজিৎ’র তিন দিনের সিবিআই হেফাজত

সন্দীপ এবং অভিজিৎ’র তিন দিনের সিবিআই হেফাজত

Online Desk সেপ্টেম্বর 15, 2024
26.png

কোয়েল বণিক, কলকাতাঃ আরজি করের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে তিনদিনের সিবিআই হেপাজতের নির্দেশ দিলেন বিচারক।
রবিবার শিয়ালদা আদালতে পেশ করা হয় সন্দীপ এবং অভিজিৎকে। আদালতে সিবিআই’র আইনজীবী দাবি করেন, তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সন্দীপ এবং টালা থানার ওসির মধ্যে ফোনে কথা হয়েছিল। দু’জনের কল রেকর্ডিং পরীক্ষা করে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবীর সওয়াল, এই ঘটনার নেপথ্যে বড়সড়ো ষড়যন্ত্র থাকতে পারে। সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, আরজি করের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার রাতে সন্দীপ ঘোষকে ‘শোন অ্যারেস্ট’ করেছে সিবিআই। শুধু সন্দীপ নন, এই মামলায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেন তদন্তকারী। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সিবিআই বার বার দাবি করেছে, ঘটনার তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। এমনকি ঘটনাস্থল বিকৃত করা হয়েছে বলেও শীর্ষ আদালতে সওয়াল করে সিবিআই।

আদালতে জামিনের আবেদন করে অভিজিৎ’র আইনজীবী। সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন অভিজিতের আইনজীবী। তিনি বলেন, ‘কর্তব্যে গাফিলতির কথা বলা যেতে পারে। সেক্ষেত্রে বিভাগীয় তদন্ত করা যেত। কিন্তু ওসিকে নিয়ে সিবিআইয়ের কিছু বলার নেই।’ আদালতে সিবিআই বলেছে, ‘অভিজিৎকে মূল অভিযোগে অভিযুক্ত হিসাবে মনে করছি না।’ তাঁকে তথ্য প্রমাণ লোপাট, তদন্ত প্রক্রিয়াতে দেরি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মেনে সন্দীপ এবং অভিজিৎকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। ১৭ ই সেপ্টেম্বর ফের আদালতে পেশ করা হবে সন্দীপ এবং অভিজিৎকে। তাঁদের দু জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে সিবিআই সূত্রে খবর

Post Views: 108

Continue Reading

Previous: “পূজার উপহার” বাংলার পেল আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস
Next: পাথরপ্রতিমার সমবায় নির্বাচনে ,বড় জয় তৃণমুলের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.