Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “খোঁজ খবর” কেমন আছেন অনশন রত জুনিয়র চিকিৎসকরা!

“খোঁজ খবর” কেমন আছেন অনশন রত জুনিয়র চিকিৎসকরা!

Online Desk অক্টোবর 21, 2024
225.png

তামসী রায় প্রধান, ওঙ্কারঃ ১৭ দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’। এদিন সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। বিকেল ৫টার এই বৈঠকে ১০ জনকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। কিন্তু কেমন আছে অনশন রত জুনিয়র চিকিৎসকরা, তারই খোঁজ নিল ওঙ্কার।

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশনে বসেছেন তাঁরা। ইতিমধ্যে একাধিকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁরা ছাড়া পেয়েছেন। কিন্তু অনশন মঞ্চে থাকা আরও অনেকেও অসুস্থ হয়ে পড়ছেন। জুনিয়র ডাক্তারদের এখন শারীরিক অবস্থার কী হাল? সে খোঁজ খবর নিতে অনশন মঞ্চে ওঙ্কারে বিশেষ দল।
জানা গিয়েছে, যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁরা ছাড়া পেলেও এখন আর নতুন করে অনশন শুরু করতে পারবেন না। হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, তাঁদের শরীর এখনও মারাত্মক দুর্বল। টানা বিশ্রামের দরকার। কিন্তু বাকিদের শরীর কেমন আছে? ধর্মতলার অনশন মঞ্চে এখনও এমন ডাক্তার রয়েছেন যারা শুরুর দিন থেকেই অনশনে। সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, কারও অবস্থাই ভাল বলা যায় না। তবে স্থিতিশীল। শরীরের ওপর বিরাট চাপ পড়ছে ঠিকই, কিন্তু অল্প বয়স বলে তাঁরা সহ্য করে নিচ্ছেন।
সিনিয়র ডাক্তাররা আরও জানান, অনশনের ফলে লিভার, কিডনি তো বটেই, হার্ট এবং ব্রেনেও চাপ পড়ে। তাই জুনিয়র চিকিৎসকদের নিয়ে তাঁরা চিন্তিত। তবে অনশন মঞ্চ থেকে তাঁদের স্বাস্থ্য নিয়ে যে রিপোর্ট তাঁরা হাতে পেয়েছেন তাতে আপাতত তাঁরা সন্তুষ্ট। কারণ সেইভাবে জটিল রোগ কারও হয়নি বা নতুন করে কেউ অসুস্থ হয়ে পড়েননি। তবে এই ভাবে আর কতদিন জুনিয়ররা অনশন চালিয়ে যেতে পারবেন, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সিনিয়র ডাক্তাররা।
সোমবারই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। বিকেল ৫টার এই বৈঠকে ১০ জনকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। তবে অনশন তুলে এই বৈঠকে যাওয়ার কথা বলা হলেও ডাক্তাররা অনশনরত অবস্থাতেই নবান্নে যাবেন। এদিন সকালে এক জুনিয়র ডাক্তার বলেছেন, অনেক আশা নিয়েই তাঁরা বৈঠকে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁদের আস্থা রয়েছে।

রবিবার ধর্মতলার অনশন মঞ্চ থেকে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, সোমবার যথাসময়ে আমাদের প্রতিনিধি দল নবান্নে পৌঁছবে। তবে ১০ দফা দাবি না মানা হলে মঙ্গলবার থেকে সর্বস্তরে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

Post Views: 75

Continue Reading

Previous: সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন বস্তিতে আ*গুন, ঘিঞ্জি এলাকা! ঘটনাস্থলে পৌছতে পারল না দমকলের ইঞ্জিন
Next: ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে চিকিৎসকদের বিক্ষোভ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.