Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “তিলোত্তমার জন্য একসাথে, এক পথে” মোট ৪১ কিলোমিটার পথ অতিক্রম করবে মশাল মিছিল

“তিলোত্তমার জন্য একসাথে, এক পথে” মোট ৪১ কিলোমিটার পথ অতিক্রম করবে মশাল মিছিল

Online Desk সেপ্টেম্বর 20, 2024
37.png

তামসী রায় প্রধানঃ ফের রাজপথ দখলের ডাক। এবার আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে শুক্রবার ফের রাজপথে নামছে কলকাতা। হাতে মশাল নিয়ে, শহরের বিভিন্ন রাস্তা, ক্রসিং মিলিয়ে মোট ৪১ কিলোমিটার পথ অতিক্রম করবে মশাল মিছিল। সু বিচারের দাবিতে মিছিলে হাটবেন সমাজের সকল শ্রেনির মানুষ।
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে শুক্রবার ফের রাজপথে নামছে কলকাতা। হাতে মশাল নিয়ে। শহরের বিভিন্ন রাস্তা, ক্রসিং মিলিয়ে মোট ৪২ কিলোমিটার পথ অতিক্রম করবে এই মশাল মিছিল। বিকাল ৪ টেয় হাইল্যান্ড পার্ক থেকে যাত্রা শুরু করবে মিছিল। জনতার হাতে হাতে ঘুরবে মশাল।
আরজি করের ঘটনার প্রতিবাদে রাত দখলের আন্দোলনের ডাক দিয়েছিলেন প্রেসিডেন্সির গবেষক ছাত্রী রিমঝিম সিনহা। তিনি শুক্রবারের মশাল মিছিলের অন্যতম আয়োজক। তিনি জানান, রাত দখলের কর্মসূচির দিনেই ঘোষণা করা হয়েছিল আরজি করের ঘটনায় দোষীদের সাজা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবারের মিছিল চলমান আন্দোলনের আর একটি ধাপ। এই মিছিলে যোগদানের শর্ত, দলের ঝাণ্ডা নিয়ে আসা যাবে না। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, “তিলোত্তমার জন্য একসাথে, এক পথে”।
সূত্রের খবর, মশাল মিছিলে যোগ দিতে চলেছেন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সর্বস্তরের স্বাস্থ্য কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক, লেখক, চিত্র শিল্পী, চলচ্চিত্র ও নাট্য কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।
মিছিল এসএসকেএম সহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের পাশ দিয়ে যাবে। উদ্যোক্তারা আরজি কর হাসপাতালে মশাল নিয়ে যেতে চেয়েছিলেন। তবে সেখানে এখন মিটিং মিছিলে নিষেধাজ্ঞা আছে। তাই রাতে শ্যামবাজারে এসে শেষ হবে মিছিল, বলে জানান রিমঝিম সিনহা।

Post Views: 99

Continue Reading

Previous: অশ্বিনের সেঞ্চুরি জাদেজার ব্যাটের উপর ভর করে চেন্নাইয়ে অক্সিজেন টিম ইন্ডিয়ার
Next: ৪১ দিন পর অবশেষে কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.