Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা হাইকোর্টের লিফটের মধ্যে তরুণী আইনজীবীর শ্লী*লতাহানির অভিযোগ

কলকাতা হাইকোর্টের লিফটের মধ্যে তরুণী আইনজীবীর শ্লী*লতাহানির অভিযোগ

Online Desk সেপ্টেম্বর 24, 2024
49.png

অমিত দাস,ওঙ্কারঃ কলকাতা হাইকোর্টের লিফটের মধ্যে এক তরুণী আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। গ্রেফতার অভিযুক্ত। অভিযুক্ত হাইকোর্টের এক চতুর্থ শ্রেণীর কর্মী বলে জানা গিয়েছে।
আরজি কর কান্ডের আবহে কলকাতা হাইকোর্টের লিফটের মধ্যে এক তরুণী আইনজীবীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। ঘটনা ঘিরে নিয়ে হুলস্থূল কলকাতা হাইকোর্টে। কর্মস্থলে মহিলারা কতটা সুরক্ষিত তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে আরজি কর হাসপাতালে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা। এ ব্যাপারে দ্রুত বিচার চেয়ে মানুষ যখন আদালতের দিকে তাকিয়ে রয়েছে, তখন এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল।
তরুণী আইনজীবীর অভিযোগ, হাইকোর্টের সি-বিল্ডিংয়ের একটি লিফটে তাঁকে একা পেয়ে শ্লীলতাহানি করেন চতুর্থ শ্রেণীর এক কর্মী। তরুণী আইনজীবী তাঁর সহকর্মীদের গোটা ঘটনা জানান। অন্যান্য আইনজীবীরা এজলাসে অভিযুক্তকে ডেকে এনে মারধর করে বলে অভিযোগ। খবর যায় হেয়ার স্ট্রিট থানায়। সিনিয়র আইনজীবীরা এর পর হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন।
ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, এর আগেও বিভিন্ন সময়ে একাধিক মামলা বিচারের তালিকায় আগে তুলে দেওয়ার টোপ দিয়ে ওই অভিযুক্ত তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। আদালতে তিনি এলে ছুতোনাতায় তাঁর পিছনে ঘুর ঘুর করত সে। অভিযুক্তকে তখন সতর্ক করা হয়েছিল, বলে পুলিশের কাছে দাবি করেছে তরুণী আইনজীবী। এদিন তাঁকে লিফটে একা পেয়ে ফের তার শরীরের বিভিন্ন স্ত্রী অঙ্গে হাত দেওয়ার চেষ্ঠা করে অভিযুক্ত চতুর্থ শ্রেণীর কর্মী। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। গ্রেফতার করা হয়রছে অভিযুক্তকে।

Post Views: 116

Continue Reading

Previous: পিছিয়ে থেকেও নর্থ ইস্ট জয়, কী বলছেন মোহনবাগান কোচ!
Next: নিজের বাড়ির সামনে গাড়ি থামতেই কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.