Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিপিআইএম কর্মীকে মারধর, দুষ্কৃতীদের হাতেনাতে ধরলেন সৃজন ভট্টাচার্য

সিপিআইএম কর্মীকে মারধর, দুষ্কৃতীদের হাতেনাতে ধরলেন সৃজন ভট্টাচার্য

Online Desk মে 28, 2024
Untitled-1-copy.png

নিজেস্ব প্রতিনিধি,ওঙ্কারঃ যাদবপুর লোকসভা কেন্দ্রে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ। অভিযোগের অঙ্গুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর দিকে। অভিযুক্তকে হাতেনাতে ধরলেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তুলে দিলেন পুলিশের হাতে। শনিবার নির্বাচন রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে।
সোমবার রাতে যাদবপুর লোকসভা কেন্দ্রের গাঙ্গুলিবাগান এলাকার পার্টি অফিস বন্ধ করে রাতের খাবার কিনে বাড়ি ফিরছিলেন মঙ্গলাচরণ চক্রবর্তী । তাঁর অভিযোগ, সেই সময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁকে বলেন এবার যেন পোলিং এজেন্ট হিসাবে না বসেন। পাল্টা তাঁদের তিনি জানান, দল যা ঠিক করবে তিনি তাই করবেন। অভিযোগ, এরপরই ওই তৃণমল আশ্রিত দুষ্কৃতীদের দলবল তাঁকে মারধর করেন। আওয়াজ পেয়ে ছুটে আসেন প্রতিবেশী এক মহিলা। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকেও মারধর করেন। এরপর আহত মঙ্গলাচরণকে বাঘাযতীন রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখানে উপস্থিত হন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। । তাৎপর্যপূর্ণভাবে হাসপাতালে যখন আহতদের ভর্তির প্রক্রিয়া চলছিল সেই সময় হাসপাতালে যান অভিযুক্তরা। বিষয়টি নজরে পড়ে এক প্রত্যক্ষদর্শীর। তিনি সৃজনকে জানান বিষয়টি। দ্রুত সৃজন অভিযুক্তকে ধরে ফেলেন। এরপরই নেতাজী নগর থানার হাতে তুলে দেন অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সোমনাথ রাউত।
এ প্রসঙ্গে সৃজন ভট্টাচার্য বলেন, “উনি প্রবীণ কর্মী। ৬৬ বছর বয়স। হার্টের সমস্যা আছে। সেই সময় কিছু গুণ্ডা আসে। বলে সিপিএম-এর হয়ে বুথে বসা যাবে না। উনি নিষেধ করতেই সঙ্গে সঙ্গে পেটে লাথি-ঘুষি। ওকে বাঁচাতে একজন ৭২ বয়সী ভদ্রমহিলা, ১৫ বছর বয়সী কিশোরী এগিয়ে আসে। ওদেরও মারে। আমি আপাতত ওকে তুলে দিয়েছি থানায়।”

Post Views: 72

Continue Reading

Previous: পাহাড়ে রেমালের প্রভাব
Next: নজরকাড়া সাফল্য, কৃতীদের সংবর্ধনা জানালো আলিপুরদুয়ার জেলা প্রশাসন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.