Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কৃষ্ণনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, দানা বাঁধছে রহ*স্য

কৃষ্ণনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, দানা বাঁধছে রহ*স্য

Online Desk অক্টোবর 18, 2024
27.png

নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ কৃষ্ণনগরে স্কুল ছাত্রী খুনের ঘটনায় রহস্য ঘনাচ্ছে। ধৃত প্রেমিককে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। পুলিশ জানতে পেরেছে, ওই স্কুল ছাত্রী বাড়িতে কিছু না জানিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে বেঙ্গালুরুতে গিয়েছিল। সেখানে ১৫ দিন কাটায়। এমনকী প্রেমিকের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেয় সে। তারপরে সেই টাকা ফেরত চাইছিলেন প্রেমিক। এই নিয়ে উভয়ের মধ্যে বিবাদ বেঁধে ছিল কিনা তা স্পষ্ট নয়।
উল্লেখ্য কৃষ্ণনগরে ছাত্রীর দেহ ময়নাতদন্ত হয় বৃহস্পতিবার। এরপরেই বিস্ফোরক দাবি করলেন বিশেষজ্ঞরা। চিকিৎকদের দাবি, তাঁরা দেহের ক্ষত পরীক্ষা করেছেন। সেখানে থেকে তাঁদের অনুমান ছাত্রীর দেহে আগুন মৃত্যুর আগেই ধরানো হয়েছিল। তবে ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ প্রাথমিকভাবে তাঁরা খারিজ করে দিয়েছেন। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
বুধবার ঘটনাটি সামনে আসার পরে রাহুল বসু নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সে মৃত ছাত্রীর প্রেমিক। বিয়ের কথা চলছিল তাঁদের। ছাত্রীর পরিবারের অভিযোগ, রাহুল ও তাঁর দুই বন্ধু মিলে মেয়েকে ধর্ষণ করে খুন করে খুন করেছে। ছাত্রীর মা দাবি করেছিলেন, ঘটনার দিন রাহুলের সঙ্গে পিৎজা খেতে বেরিয়েছিল তাঁর মেয়ে। এরপরে বাড়ি ফেরেনি। তার পরে তাঁর অর্ধনগ্ন অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। এদিকে অভিযুক্তের মা-বাবাকে আটক করা হয়েছিল। সেখানে ওই যুবকের মায়ের দাবি, ছেলে সিনেমা দেখে সেদিন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে।

ইতিমধ্যে এই ঘটনা ছাত্রীর পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। তাঁরা রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না। যদিও কৃষ্ণনগরের পুলিশ মৃতের পরিবারকে সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছে। এই ঘটনার তদন্ত করছে পুলিশ বিশেষ প্রতিনিধি দল। বৃহস্পতিবারই অভিযুক্ত রাহুলকে আদালতে তোলা হয়েছিল। পুলিশ তাঁকে ৭দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

Post Views: 99

Continue Reading

Previous: তীব্র জলোচ্ছ্বাস ! সমুদ্রের ভয়ঙ্কর রূপ !
Next: কর্তব্যরত অবস্থায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃ*ত্যু ট্রাফিক পুলিশের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.