Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শীর্ষ আদালতে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

শীর্ষ আদালতে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

Online Desk সেপ্টেম্বর 23, 2024
32.png

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। আগামী ২৭ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের আইনজীবীর আবেদনের ভিত্তিতে সমস্ত পক্ষের মতামত নিয়ে তা পিছোতে রাজি শীর্ষ আদালত। ২৭ তারিখের বদলে ১ অক্টোবর, আর জি কর মামলার শুনানি।
গত ১৭ সেপ্টেম্বর শীর্ষ আদালতে আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন সংক্রান্ত মামলার শুনানি হয়। সেদিন পরবর্তী শুনানির দিন জানায়নি প্রধান বিচারপতির বেঞ্চ। পরে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর, শুক্রবার ফের শুনানি হবে এই মামলার। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী আস্থা শর্মা আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন, ২৭ তারিখের বদলে শুনানি হোক ৩০ সেপ্টেম্বর। তাতে প্রধান বিচারপতির বক্তব্য ছিল, শুনানি পিছনোর ব্যাপারে সবপক্ষের মতামত জানা জরুরি। এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। এদিন সব পক্ষের মতামত নেওয়া হয়। রাজ্যের আইনজীবী আস্থা শর্মা তাঁর ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে সকলের কাছে আবেদন জানান, যদি ২৭ তারিখের আগে বা পরে শুনানি হলে সুবিধা হয়। তাতে সকলেই সম্মত হন।
সকলের মতামত নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ শুনানি পিছিয়ে দেওয়ার অনুমতি দেন। দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী মঙ্গলবার অর্থাৎ ১ অক্টোবর আরজি কর মামলার শুনানি হবে। সেদিনের শুনানি খুবই গুরুত্বপূর্ণ। নতুন করে সেদিন তদন্ত সংক্রান্ত রিপোর্ট বিশেষ বেঞ্চের কাছে জমা দেবে সিবিআই। এছাড়া হাসপাতালের নিরাপত্তায় রাজ্য কী কী করল, তাও জানাতে হবে আদালতে।

Post Views: 90

Continue Reading

Previous: ডুরান্ড ফাইনালের হার ভুলে নর্থ ইস্ট ম্যাচে নামবে মোহনবাগান
Next: কাউন্সিলরকে খুনের সুপারি দিলো কে?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.