Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নথি না দেখিয়ে এসআইআর তালিকায় নাম তুলতে পারবে ৩ আদিম জনজাতি, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

নথি না দেখিয়ে এসআইআর তালিকায় নাম তুলতে পারবে ৩ আদিম জনজাতি, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Online Desk জানুয়ারি 3, 2026
sir-.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। একাধিক জীবিত ভোটারের নাম খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে। যা নিয়ে বিতর্ক চলছে। এই আবহে নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হল তিন আদিম জনজাতির মানুষকে এসআইআর প্রক্রিয়ায় নাম তোলার জন্য কোনও নথি জমা দিতে হবে না। যে তিন আদিম জনজাতির কথা কমিশন উল্লেখ করেছে সেগুলি হল, বিরহোড়, টোটো ও লোধা শবর।

আদিম জনজাতির বহু মানুষের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ, এই উপজাতিদের নাম, বাসস্থানের তালিকা প্রস্তুত করতে হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের কাছে এই সংক্রান্ত তথ্য তলব করেছেন জেলাশাসকরা। জনজাতি মানুষদের যাদের কোনও নথি নেই, তাদের নাম ভোটার তালিকায় তুলতে প্রশাসন সহযোগিতা করবে। এই কাজ করতে গিয়ে প্রশাসনিক আধিকারিকরা যদি জানতে পারেন তফসিলি উপজাতি শংসাপত্র নেই, তাহলে সেই কাজও করে দেওয়া হবে। বিষয়টি নিয়ে পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম বলেন, ‘নথি ছাড়াই জেলাশাসকের অনুমোদনে ভোটার তালিকায় নাম উঠবে বিরহোড়, টোটো, শবর জনজাতিদের। ইতিমধ্যে জেলার খেড়িয়া শবর জনজাতির যাদের আধার কার্ড নেই তা করিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে লোধা শবর ও খেড়িয়া শবরদের বাস বর্তমানে ঝাড়গ্রামের ৭ টি, পশ্চিম মেদিনীপুরের ১৪ টি ও পূর্ব মেদিনীপুরের ১ টি ব্লকে। খেড়িয়া শবর জনজাতির বসবাস কেবলমাত্র পুরুলিয়া জেলাতেই।

Post Views: 110

Continue Reading

Previous: শ্যাম্পেনের স্পার্কলার থেকেই অগ্নিকাণ্ড, সুইস বারে ৪০ জনের মৃত্যুর তদন্তে সামনে এল প্রকৃত কারণ
Next: জানুয়ারিতে ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর ও দক্ষিণবঙ্গে জনসভার সম্ভাবনা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.