Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • বারুইপুরে নির্যাতিতার পরিবারের পাশে রাজ্য, বাবার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র

বারুইপুরে নির্যাতিতার পরিবারের পাশে রাজ্য, বাবার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র

Online Desk জুলাই 15, 2026
baruipur.png

ওঙ্কার ডেস্ক: বারুইপুরের গণধর্ষণ ও খুনের ঘটনায় নিহত নাবালিকার পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণামতো নিহতের বাবার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে গণপিটুনির ঘটনায় তদন্তে আরও অগ্রগতি ঘটিয়ে পুলিশ গ্রেফতার করেছে ‘কেলে’ নামে পরিচিত এক অভিযুক্তকে। প্রশাসনের দাবি, তদন্ত নিরপেক্ষভাবেই এগোচ্ছে এবং ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা গিয়েছে, বারুইপুরে নির্যাতিতার পরিবারের হাতে কারা বিভাগের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বারুইপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। দীর্ঘ অনিশ্চয়তার পর সরকারি চাকরি পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পরিবারে।
এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও এক গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। তদন্তকারীরা ‘কেলে’ নামে পরিচিত এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযোগ, বারুইপুর এলাকায় নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনির সময় সে সক্রিয়ভাবে হামলায় অংশ নিয়েছিল। ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, তাকে জেরা করে ঘটনার নেপথ্যে থাকা অন্য অভিযুক্তদের ভূমিকা, হামলার পরিকল্পনা এবং ঘটনার দিন কীভাবে গোটা ঘটনা ঘটেছিল, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। আইন নিজের গতিতেই চলবে এবং অপরাধে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে নিহতের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

Continue Reading

Previous: শহরে সুষ্টভাবে রথ যাত্রা করাতে তৎপর লালবাজার; মোতায়েন ২০০০ পুলিশ
Next: বুদ্ধদেব-জায়া মীরা ভট্টাচার্যর নিরাপত্তা ফেরাচ্ছেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.