ওঙ্কার ডেস্কঃ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। মমতা সরকারের আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর তৎকালীন সরকার সমস্ত নিরাপত্তা তুলে নেয়। এবার বুদ্ধদেব-জায়া মীরা ভট্টাচার্যকে সেই নিরাপত্তা ফিরিয়ে দিয়ে অনন্য সৌজন্যের নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৫৯এ, পাম অ্যাভিনিউ-এর ছোট্ট ফ্ল্যাটের নিরাপত্তা ফিরিয়ে দিতে চলেছেন তিনি।
বাংলায় পালাবদলের পর নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দৈনন্দিন ব্যস্ততা ও কর্মসূচির ঘেরাটোপের মধ্যে মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ যেন এক অনন্য রাজনৈতিক সৌজন্য।
বর্তমানে মীরা দেবী একাই থাকেন ওই ফ্ল্যাটে। স্বামী বুদ্ধদেব থাকাকালীন যেমন সহজ ও সাধারণ জীবনযাত্রা ছিল এখনও তাই। এই ছোট্ট ফ্ল্যাট বদলানোর কথা স্বয়ং জ্যোতি বসুও নাকি একসময়ে বলেছিলেন। কিন্তু বুদ্ধবাবু চেয়েছিলেন এখানেই থাকতে। স্বামীর মৃত্যুর পর মীরা দেবীও সেই সিদ্ধান্তেই অটল থেকেছেন।
রাজ্যে পরিবর্তনের পর তাকে স্বাগতও জানিয়েছিলেন। মতাদর্শগত ফারাক মাথায় রেখেও নতুন সরকারের প্রশংসা করতে দেখা যায় তাঁকে। প্রার্থনা করেছিলেন, ২০১১ সালের আগে যেমন সিন্ডিকেট রাজ ছিল না, সেই পরিস্থিতিই যেন ফিরে আসে বাংলায়।