ওঙ্কার ডেস্কঃ ভোট অন অ্যা কাউন্ট বাজেট পেশ হবে বৃহস্পতিবার। দুপুর আড়াইটেয় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। তা নিয়ে সাধারণ মানুষের প্রত্যা শা সৃষ্টি হয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে ‘মা-মাটি-মানুষ সরকার’-এর এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাজ্যা সরকারের কর্মীদের জন্যর একগুচ্ছ ‘সুখবর’ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও বাংলার বাড়ি, কৃষি, শিক্ষা-স্বাস্থ্যন-গ্রামীণ উন্নয়ন ও সামাজিক প্রকল্প নিয়েও বড় ঘোষণা থাকতে পারে তৃতীয় তৃণমূল সরকারের বাজেটে। ভোট অন বাজেট হলেও, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুদের উন্নয়ন সহ অন্যা ন্যে বিষয়েও বাড়তি বরাদ্দের কথা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
পরিষদীয় দফতর সূত্রে খবর, বাজেট পেশ হওয়ার আগে ক্যা বিনেট বৈঠক বসবে দুপুর দেড়টায়। সেখানেই ভোট অন অ্যাপকাউন্ট বাজেট পাশ হবে। তার পরই বেলা আড়াইটেয় ভোট অন অ্যাাকাউন্ট বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা।
সূত্রের খবর, বিধানসভার সর্বদল ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ না দিলেও আনন্দপুর অগ্নিকাণ্ড ও গোলপার্কে বোমাবাজির ঘটনায় সোনা-পাপ্পুকে নিয়ে অধিবেশনে তুমুল বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিয়েছে বিজেপি। সেই ক্ষেত্রে পালটা প্রস্তুতি নিয়েছে শাসকদল তৃণমূলও।
