Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সুখেন্দুশেখর রায়কে রাজ্যসভায় ফেরাতে তৎপর পদ্মশিবির!

সুখেন্দুশেখর রায়কে রাজ্যসভায় ফেরাতে তৎপর পদ্মশিবির!

Online Desk জুন 10, 2026
SUKHENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ তৃণমূল থেকে দূরে সরেছেন। দল পদ সব ছেড়েছেন। রাজনীতির আঙিনায় এখন নতুন জল্পনা সদ্য সাংসদ পদ ছেড়ে আসা সুখেন্দুশেখর রায়কে নিয়ে। ভবিষ্যতে বিজেপির হয়ে তাঁকে রাজ্যসভায় দেখা যেতে পারে কি না, তা নিয়ে চর্চা তুঙ্গে। পদ্মশিবির সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই সুখেন্দু শেখরেরে রাজনৈতিক ভূমিকা এবং অবস্থানের উপর নজর রয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের। আরজি কর কান্ডের পর থেকে সুখেন্দু শেখর মুখ খোলা, একাধিক প্রশ্ন তোলা বিজেপি নেতৃত্বের নজর এড়ায়নি।
সুখেন্দুশেখর রায়কে ঘিরে বিজেপির আগ্রহের নেপথ্যে অতীতও আছে। সুখেন্দুশেখর রায়ের বাবা শিবেন্দুশেখর রায় ছিলেন এক সময়ের হিন্দু মহাসভার প্রভাবশালী নেতা। দেশভাগের সময় মালদহকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রশ্নে তাঁর ভূমিকা নিয়ে এখনও রাজনৈতিক মহলে আলোচনা হয়। ভোটের আগে মালদহ সফরে প্রধানমন্ত্রীর হাতে শিবেন্দুশেখর রায়ের ছবি তুলে দিয়েছিলেন রাজ্য বিজেপি নেতারা। প্রধানমন্ত্রীর ভাষণেও উঠে এসেছিল তাঁর অবদানের প্রসঙ্গ।
যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ প্রবীণ রাজনীতিক। তিনি জানিয়েছেন, ‘এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। কিছু ব্যক্তিগত ও পারিবারিক কাজ রয়েছে। সেগুলি শেষ হওয়ার পরই রাজনীতিতে থাকব কি না, তা ভাবব।’ বিজেপির তরফে কোনও প্রস্তাব আসেনি বলেও দাবি করেছেন তিনি।অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে তাঁর উপস্থিতিকে ‘নেহাত কাকতালীয়’ বলেই ব্যাখ্যা করেছেন তিনি।

Post Views: 44

Continue Reading

Previous: স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুকে ছাপিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
Next: ওমান উপকূলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, ডুবন্ত জাহাজ থেকে ‘বাঁচান’ আর্তি ২৪ ভারতীয় নাবিকের

সম্পর্কিত গল্প

MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
habra.png

রাজ্য সরকারের অবৈধ দোকানপাট উচ্ছেদে সর্বহারা হকারদের পাশে বাম; হাবরায় খুলল কমিউনিটি কিচেন

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.