Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুকে ছাপিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুকে ছাপিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

Online Desk জুন 10, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ভারতের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম মাইল ফলক গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুকে ছাপিয়ে চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখার্জি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনসংঘ। পরবর্তী কালে এই জন সংঘই হয়ে উঠেছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। র্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪,৩৯৯ দিন পূর্ণ করে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে দিলেন। দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের গড়লেন নজির। র্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪,৩৯৯ দিন পূর্ণ করে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে দিলেন। দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের গড়লেন নজির।
এর আগে জহরলাল নহেরু ১৯৪৭ থেকে ১৯৬৪ সাল মৃত্যুর আগে পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তবে তাঁর দায়িত্বকালের একটি অংশ স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচনের আগের সময়ের অন্তর্ভুক্ত। অন্যদিকে, ইন্দিরা গান্ধী প্রায় ১৬ বছর প্রধানমন্ত্রী থাকলেও তা ছিল দু’টি পৃথক মেয়াদে। সম্প্রতি পশ্চিমবঙ্গ ও অসমের বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। ফলে আনন্দের শেষ নেই। এমন সময়ে এই রেকর্ড আনন্দ যে দশগুন বাড়িয়ে দিল, তা বলা বাহুল্য। প্রধানমন্ত্রীর এই সাফল্যকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক জোটের ৭২ জন শীর্ষ নেতার উপস্থিতিতে একটি বৈঠকে তাঁকে সম্মান জানানো হবে বলে জানা গিয়েছে। সেখানে তাঁর নেতৃত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রশংসায় একটি প্রস্তাবও গৃহীত হতে পারে। এনিয়ে প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১২ বছরের যাত্রা ছিল দেশের মানুষের বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। যুবসমাজ, নারী এবং কৃষকদের ক্ষমতায়নের পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন ও ডিজিটাল বিপ্লবের মাধ্যমে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন পরিচিতি পেয়েছে।’ বিজেপি সভাপতি নীতিন নবীন সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প, আবাসন, স্বাস্থ্য পরিষেবা, আর্থিক অন্তর্ভুক্তি, রফতানি বৃদ্ধি এবং প্রতিরক্ষা উৎপাদনের প্রসঙ্গ তুলে ধরেন বক্তব্যে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপকেও সরকারের উল্লেখযোগ্য সাফল্য বলে দাবি করেন।

Post Views: 65

Continue Reading

Previous: অফিসটাইমে আলিপুর জেলা পরিষদের অফিসে আগুন, মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে গেল কালো ধোঁয়ায়
Next: সুখেন্দুশেখর রায়কে রাজ্যসভায় ফেরাতে তৎপর পদ্মশিবির!

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.