Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অফিসটাইমে আলিপুর জেলা পরিষদের অফিসে আগুন, মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে গেল কালো ধোঁয়ায়

অফিসটাইমে আলিপুর জেলা পরিষদের অফিসে আগুন, মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে গেল কালো ধোঁয়ায়

Online Desk জুন 10, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: অফিসটাইমে আলিপুর জেলা পরিষদের অফিসে আগুন। কালো ধোঁয়ায় ঢাকা পড়ল সংলগ্ন এলাকা। বুধবার সকাল পৌনে ১০টা নাগাদ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়েরা। তার পরেই খবর দেওয়া হয় দমকলকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন। তবে অগ্নিকাণ্ডের জেরে ওই বহুতলে কেউ আটকে নেই বলে দমকল সূত্রে খবর। অন্য একটি সূত্রের অবশ্য দাবি, বহুতলের ছাদে কয়েক জন সরকারি কর্মী আটকে পড়েছেন। আগুনের তেজ এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এয়ার কন্ডিশন থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। তার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলায়। আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ায় সিঁড়ি দিয়ে ভবনের উপরে উঠতে পারেননি দমকলকর্মীরা। শেষমেশ বহুতলের জানলার কাচ ভেঙে আগুন নেবানোর কাজ শুরু হয়। স্থানীয়দের একাংশের আশঙ্কা, অফিস চালু হয়ে গেলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারত। জেলা পরিষদের দফতরের পাশাপাশি আলিপুরের ওই এলাকায় আরও বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে। তাই ওই ভবনগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। যে ভবনে আগুন লেগেছে, সেখানে ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবনের উপরের তলাগুলিতে কয়েক জন রংমিস্ত্রি কাজ করছিলেন। তাঁদের দড়ি বেয়ে নীচে নামিয়ে আনেন দমকলকর্মীরা। তবে জায়গাটি সংকীর্ণ হওয়ায় এবং আশপাশে অনেক গাছ থাকায় মই লাগাতে গিয়ে সমস্যায় পড়েছে দমকল বাহিনী।
আগুনের উৎসস্থল চতুর্থ তলা। ইতিমধ্যে ঘটনা স্থলে রয়েছে দমলের একাধিক ইঞ্জিন। নানান জায়গায় তৈরি হয়েছে পকেট ফায়ার।

Post Views: 78

Continue Reading

Previous: জয়পুরের বাজির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৪ জনের, জখম ৫
Next: স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুকে ছাপিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.