Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জয়পুরের বাজির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৪ জনের, জখম ৫

জয়পুরের বাজির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৪ জনের, জখম ৫

Online Desk জুন 9, 2026
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: অবৈধ বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হল চার জনের। মঙ্গলবার রাজস্থানের জয়পুরের খো নাগোরিয়ান এলাকায় এই ঘটনা ঘটেছে। গুরুতর জখম হয়েছেন আরও পাঁচ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ আয়েশা নগর তালাই এলাকার একটি আইটিআই কলেজের কাছে অবৈধ বাজির গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়পুরের জেলাশাসক সন্দীপ নায়ক জানিয়েছেন, গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মৃত মোট চার জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। সওয়াই মান সিং (এসএমএস) মেডিকেল কলেজের অধ্যক্ষ দীপক মহেশ্বরী জানান, হাসপাতালে মোট ছয় জনকে আনা হয়েছিল, যার মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারান। তাঁর কথায়, ‘জখম পাঁচ জনকে ভর্তি করা হয়েছে। তাদের সকলেরই শরীরের ৫০ শতাংশেরও বেশি অংশ পুড়ে গেছে। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা তাঁদের বাঁচানোর জন্য সব ধরণের চেষ্টা করছেন।’

জখম পাঁচ জনের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে—আজিম খান (১৮), নাসির খান (২০), সমীর খান (২০) এবং বিলাল (২২); সবাই খো নাগোরিয়ানের রহিম নগরের বাসিন্দা।
জয়পুরের পুলিশ কমিশনার শচীন মিত্তল জানান, আবাসিক এলাকায় অবৈধভাবে ওই গুদামটি চালানো হচ্ছিল। এটির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিষয়টি নিয়ে রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসার জানিয়েছেন, গুরুতর জখম তিন রোগীকে বার্ন আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘ওই তিন জনেরই শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে, যা অত্যন্ত গুরুতর। হাসপাতাল থেকে পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, আরও প্রায় ১০ জন জখম হয়ে থাকতে পারেন। তাদের এখনও চিকিৎসার জন্য আনা হয়নি বলে মনে করা হচ্ছে।’

Post Views: 88

Continue Reading

Previous: সঙ্কটকালে দিল্লিতে কংগ্রেস নেত্রী সনিয়ার সঙ্গে সাক্ষাৎ মমতার
Next: অফিসটাইমে আলিপুর জেলা পরিষদের অফিসে আগুন, মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে গেল কালো ধোঁয়ায়

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.