Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সঙ্কটকালে দিল্লিতে কংগ্রেস নেত্রী সনিয়ার সঙ্গে সাক্ষাৎ মমতার

সঙ্কটকালে দিল্লিতে কংগ্রেস নেত্রী সনিয়ার সঙ্গে সাক্ষাৎ মমতার

Online Desk জুন 9, 2026
mamata-sonia.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূলে ভাঙনের মাঝে সোমবার ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক হয়েছিল। সেখানে অন্যান্য নেতার সঙ্গে সনিয়া গান্ধীও ছিলেন। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার ২৪ ঘন্টা এখনও কাটেনি, মঙ্গলবার তৃণমূলনেত্রী আলাদা করে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেত্রীর সঙ্গে।

মঙ্গলবার যখন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হচ্ছে, ঠিক তখন কলকাতায় মমতার বাসভবনে পৌঁছায় রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি-র একটি টিম। সই জালিয়াতির অভিযোগ সংক্রান্ত তদন্তে সিআইডির এই হানা। কালীঘাটের ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়ি লাগোয়ো তৃণমূলের দফতরে মঙ্গলবার সিআইডি আধিকারিকরা যখন হাজির হন তার কিছুক্ষণের মধ্যে ১০ জনপথে সনিয়ার বাসভবনে হাজির হন মমতা। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে ত়ৃণমূলের বিপর্যয়ের পর সনিয়া গান্ধীর সঙ্গে এই প্রথম একান্তে বৈঠক মমতার। সূত্রের খবর, দুই নেত্রীর বৈঠকে ভোট পরবর্তী হিংসা, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের নেতা-কর্মীদের উপর হামলা নিয়ে কথা হয়েছে। তৃণমূলের পরিষদীয় ওই সংসদীয় দলে যে ভাঙন হয়েছে তা নিয়েওকথা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর দলে ভাঙন শুরু হয়েছে। দলের অভ্যন্তরীণ সঙ্কটে জর্জরিত জোড়াফুল শিবির। তৃণমূল নেত্রীর পছন্দের শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে না মেনে বিধায়কদের একটি বড় অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক হিসেবে পছন্দ করেছেন। এদিকে সংসদীয় দলেও ভাঙন হয়েছে। দিল্লিতে সোমবার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের। সেখান থেকে ২০ জন লোকসভার সদস্য এনডিএ শিবিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তাঁরা।

Post Views: 101

Continue Reading

Previous: বোনের বিয়েতে আপত্তি ছিল, চার মাস পর জামাইবাবুকে গুলি করে খুন শ্যালকের
Next: জয়পুরের বাজির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৪ জনের, জখম ৫

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.