Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বোনের বিয়েতে আপত্তি ছিল, চার মাস পর জামাইবাবুকে গুলি করে খুন শ্যালকের

বোনের বিয়েতে আপত্তি ছিল, চার মাস পর জামাইবাবুকে গুলি করে খুন শ্যালকের

Online Desk জুন 9, 2026
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: পরিবারের অমতে নিজের পছন্দের ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন। আর তার জেরে বোনের স্বামীকে গুলি করে খুন করলেন শ্যালক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। মঙ্গলবার উত্তরপ্রদেশের পুলিশ নিয়োগ পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় অংশ নিতে গিয়েছিলেন ওই তরুণী। তাঁর সঙ্গে গিয়েছিলেন তাঁর স্বামী। অভিযোগ, সেখানেই গুলি করে ওই যুবককে খুন করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম শিব কুমার। তিনি শামলি জেলার বাসিন্দা। আকাঙ্ক্ষা নামে তরুণীর সঙ্গে চার মাস আগে তাঁর বিয়ে হয়েছিল। সাহারানপুরের রাম সিং মনিহার এলাকায় গিয়েছিলেন মোন জ্ঞলবার তাঁরা। সেখানে গোচার কলেজে উত্তরপ্রদেশ পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন আকাঙ্ক্ষা। বাইরে অপেক্ষা করছিলেন শিব কুমার। অভিযোগ, সেই সময় কাছ থেকে তাঁকে গুলি করে খুন করেন আকাঙ্খার ভাই। স্থানীয় থানার পুলিশ আধিকারিক উমেদ কুমার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আকাঙ্ক্ষা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর শিব কুমার বাইরে গাড়িতে অপেক্ষা করছিলেন। সেই সময় আকাঙ্ক্ষার ভাই মনজিৎ কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে পৌঁছায়। খুব কাছ থেকে শিব কুমারকে গুলি করে চম্পট দেয় সে।

গুলিবিদ্ধ অবস্থায় শিব কুমারকে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আকাঙ্ক্ষা পুলিশকে জানান, চার মাস আগে তিনি শিব কুমারকে বিয়ে করেছিলেন। সেই সময় মনজিৎ-সহ তাঁর পরিবারের লোকজন সেই ব ইয়ের বিরোধিতা করেছিল। তরুণীর অভিযোগ, এই কারণে তাঁর ভাই তাঁর স্বামীকে খুন করেছেন। বিয়ের পর থেকেই মনজিৎ তাঁদের হুমকি দিয়ে আসছিল বলে দাবি তরুণীর।

Post Views: 98

Continue Reading

Previous: সনাতনীদের ভাবাবেগে আঘাত, দীঘার জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’
Next: সঙ্কটকালে দিল্লিতে কংগ্রেস নেত্রী সনিয়ার সঙ্গে সাক্ষাৎ মমতার

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.