Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সনাতনীদের ভাবাবেগে আঘাত, দীঘার জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’

সনাতনীদের ভাবাবেগে আঘাত, দীঘার জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’

Online Desk জুন 9, 2026
MONDIR.jpg

ওঙ্কার ডেস্কঃ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরন মাঝির চিঠি পাওয়ার পর, দিঘার জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’ শব্দ। মঙ্গলবার নবান্নে পুরীর সাংসদ সম্বিত পাত্রের উপস্থিতিতে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। প্রতিদিন নিয়ম মেনেই জগন্নাথ দেবের পুজো হবে। তাতে কোনও ছেদ পড়বে না।
তৃণমূল সরকারের আমলে দিঘায় নির্মিত জগন্নাথ মন্দিরে ‘ধাম’ শব্দ যোগ করা হয়। তাতে অনেকেই আপত্তি তোলেন। তবে সে সবের তোয়াক্কা না করে তৎকালীন সরকার নাম দেয় শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার।
মুখ্যমন্ত্রী বলেন, “সনাতন সংস্কৃতিকে অপমান করেছে তৃণমূল সরকার। দিঘার মন্দিরে সনাতনী সংস্কৃতি মেনেই পুজো হবে। কিন্তু ধাম শব্দটি সরিয়ে নেওয়া হচ্ছে। অন্য নামে কার্যত সরকারি টাকায় এই মন্দির তৈরি করা হয়। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর মায়াপুর ইসকনে গিয়েছিলাম। সেখানেও কথা বলেছিলাম। আজ, ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেলাম। সেটি গ্রহণ করেছি। এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দটি সরিয়ে নেওয়া হল।” দিঘার মন্দিরে ধাম শব্দের পাশাপাশি ‘দুয়ারে প্রসাদ’ পাঠানো হয়। তৃণমূল ঘনিষ্ঠদের প্রসাদ বিতরণের দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “ধাম শব্দটি নিয়ে বিতর্ক ছিল। তাই সরিয়ে দিয়েছে। দিঘার মন্দির শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। এটাই হিডকোর টেন্ডারে রয়েছে। স্থাপত্যটি মন্দির নামেই পরিচিত হবে।

Post Views: 205

Continue Reading

Previous: পাক অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩০ প্রতিবাদী, দমন-পীড়নের নিন্দা ভারতের
Next: বোনের বিয়েতে আপত্তি ছিল, চার মাস পর জামাইবাবুকে গুলি করে খুন শ্যালকের

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.