Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বুথে এসেও ভোট দিতে পারলেন না তৃণমূলের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত

বুথে এসেও ভোট দিতে পারলেন না তৃণমূলের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত

Online Desk এপ্রিল 29, 2026
chiranjit.jpg

ওঙ্কার ডেস্ক: সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বুথে এসেছিলেন। কিন্তু ভোটকেন্দ্রে এসেও ফিরে যেতে হল অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ চলছে রাসবিহারী কেন্দ্রে। এদিন সস্ত্রীক চিরঞ্জিত চক্রবর্তী চারুচন্দ্র কলেজে আসেন ভোট দিতে। কিন্তু আসার পরে জানতে পারেন ইভিএম মেশিন খারাপ। আর সে কারণে বুথ থেকে দিরে যান তিনি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা জানান, মেশিন ঠিক হলে আবার তিনি আসবেন ভোট দিতে। প্রসঙ্গত বুধবার রাসবিহারী কেন্দ্রের চারুচন্দ্র কলেজে ১৭০ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যায়। যার ফলে বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। বিরক্ত হয়ে অনেকে ফিরে যান বাড়িতে। উল্লেখ্য, চলমান বিধানসভা নির্বাচনে চিরঞ্জিতকে প্রার্থী করেনি জোড়াফুল শিবির। যদিও নিজেই সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে চান বলে দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন অভিনেতা। ২০১১ সালে রাজ্যে পালাবদল হয়। সেই সময় থেকে বারাসত বিধানসভা আসনে তৃণমূলের হয়ে লড়ছেন বরড়ষীয়ান শিল্পী। ২০১৬ সালে এবং ২০২১ সালেও তিনি ওই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বয়স এবং শারীরিক কারণে নির্বাচনী ময়দান থেকে সরে যেতে চান বলে জানিয়েছিলেন তিনি। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জোড়াফুল শিবির এবারে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছে সব্যসাচী দত্তকে৷ চিরঞ্জিত বরাবর রাজনীতিকে দায়িত্ব হিসেবে দেখে এসেছেন। তাঁর স্পষ্ট অবস্থান ছিল কাজ ঠিক মতো করতে না পারলে সরে দাঁড়ানো ভাল। আর সেই ভাবনার উপর দাঁড়িয়ে এ বারে ভোটে না লড়ার সিদ্ধান্ত নেন অভিনেতা।

Post Views: 54

Continue Reading

Previous: ভোট দান শেষে অভয়ার সুবিচারের দাবিতে ভোটমঞ্চে বাবা-মা
Next: ‘বিজেপির তালে নাচছে পুলিশ অবজারভার’, ভোটের দিন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে তোপ মমতার

সম্পর্কিত গল্প

FIR.jpg

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ!

Online Desk জুন 19, 2026
manish-gupta.jpg

পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

Online Desk জুন 19, 2026
lebanon.jpg

লেবাননে ইজরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ১৬

Online Desk জুন 19, 2026

You may have missed

FIR.jpg

পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ!

Online Desk জুন 19, 2026
manish-gupta.jpg

পরিচারিকাকে কাজ থেকে বাদ দিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলেন চিকিৎসক, দিল্লিকাণ্ডের তদন্তে আরও তথ্য সামনে

Online Desk জুন 19, 2026
lebanon.jpg

লেবাননে ইজরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ১৬

Online Desk জুন 19, 2026
JYOTI.jpg

দলের যাবতীয় পদ ছাড়লেন দিদির প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.