Skip to content
মে 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুলিশের স্বভাব বদলায়নি, প্রশান্ত বর্মন জামিন পাওয়ায় সেটিং তত্ত্ব দিলীপ ঘোষের

পুলিশের স্বভাব বদলায়নি, প্রশান্ত বর্মন জামিন পাওয়ায় সেটিং তত্ত্ব দিলীপ ঘোষের

Online Desk মে 27, 2026
dl.jpg

ওঙ্কার ডেস্কঃ অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে দীর্ঘদিন ধরে খুঁজে পাচ্ছিল না পুলিশ। অবশেষে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে ধাক্কা মারার ঘটনায় সাধারণ এক ব্যক্তি তাঁকে তুলে দেয় পুলিশের হাতে। যদি আদালতে পেশ করা হতেই জামিন পেয়ে যায় প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মনকে জামিন দেওয়ায় পুলিশের একাংশকেই দায়ী করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, “পুলিশের একাংশের স্বভাব এখনও বদলায়নি। এর নেপথ্যে সেটিং আছে।”
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই সাফ জানিয়েছিলেন, আইন মেনে কাজ করতে হবে পুলিশ আধিকারিকদের। প্রশান্ত বর্মন-এর জামিনের ঘটনায় দিলীপ ঘোষ বলেন, “পুলিশের পুরনো অভ্যাস এখনও পুরোপুরি বদলে যায়নি। আমিও পুলিশকে জিজ্ঞাসা করেছি, এইসব লোকদের আপনারা অ্যারেস্ট করছেন না কেন? পুলিশ নাকি এদের খুঁজে পাচ্ছে না! অথচ অথচ দেখা যাচ্ছে, সন্ধ্যেবেলা এরাই পুলিশের সঙ্গে একসঙ্গে বসে চা খাচ্ছে। তবে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেলেই খুন করে দেবে সেই দিন নেই। রাজ্যে আইন-শৃঙ্খলা আছে। সবাই সুরক্ষিত আছেন।”
প্রসঙ্গত, মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মেরে গ্রেফতার হয়েছিলেন সল্টলেকের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার খুনে অভিযুক্ত ‘পলাতক’ বিডিও প্রশান্ত বর্মন। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। কিন্তু সূত্রের খবর, আদালতে সল্টলেকের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার খুন সংক্রান্ত নথি আদালতে পৌঁছয়নি। সময়ে পৌঁছননি সেই ঘটনার তদন্তকারী আধিকারিকও। সেকারণেই জামিনও পেয়ে যান অভিযুক্ত বিডিও। এই ঘটনায় শোরগোল উঠেছে ওয়াকিবহলমহলে।

Post Views: 24

Continue Reading

Previous: জামিন পেয়ে নাচে মত্ত বহু চর্চিত পুনে পোর্শে দুর্ঘটনা কেসের মূল অভিযুক্ত; চরম বিতর্ক নেট দুনিয়ায়
Next: ট্রাম্প কি আদতে সুস্থ! হাতের কালো দাগ থেকে বাড়ছে জল্পনা

সম্পর্কিত গল্প

RCB-1.jpg

ফাইনালে যাওয়া সহজ ছিল না, আরসিবিকে ঘুরে দাঁড় করালেন গিল

Online Desk মে 27, 2026
dipangkar.jpg

বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার জমি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ

Online Desk মে 27, 2026
HGL-CITU-CAPTURE-TMC-OFFICE-PORTAL-.png

দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো

Online Desk মে 27, 2026

You may have missed

RCB-1.jpg

ফাইনালে যাওয়া সহজ ছিল না, আরসিবিকে ঘুরে দাঁড় করালেন গিল

Online Desk মে 27, 2026
dipangkar.jpg

বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার জমি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ

Online Desk মে 27, 2026
HGL-CITU-CAPTURE-TMC-OFFICE-PORTAL-.png

দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো

Online Desk মে 27, 2026
SU.jpg

অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.