Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘বাংলাকে ইউপি, গুজরাট করব’, এনকাউন্টার নিয়ে হুঁশিয়ারি দিলীপের

‘বাংলাকে ইউপি, গুজরাট করব’, এনকাউন্টার নিয়ে হুঁশিয়ারি দিলীপের

Online Desk নভেম্বর 18, 2026
dilip-ghosh.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাকে উত্তরপ্রদেশ বা গুজরাটের মতো করতে আপত্তি কোথায়? কেউ বিরোধিতা করলে তাঁর জন্য বাংলাদেশে যাওয়ার পথও খোলা। এমনই বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, মহিলাদের দিকে কুনজর দিলে অভিযুক্তদের এনকাউন্টার করার পক্ষেও সওয়াল করেছেন তিনি। তাঁর হুঁশিয়ারি, প্রয়োজনে পাঁচটি নয়, ৫০০টি এনকাউন্টার করলেও কম হবে।

রাজ্যে পালাবদলের পর গত ছ’মাসে পাঁচটি এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এভাবে এনকাউন্টার চলতে থাকলে সাধারণ মানুষের বিচারব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হবে। বাংলাকে উত্তরপ্রদেশ বা গুজরাটের পথে নিয়ে যাওয়া হচ্ছে বলেও সরব হয়েছেন তাঁরা। এই অভিযোগের জবাব দিতে গিয়ে দিলীপ বলেন, বাংলাকে উত্তরপ্রদেশের মতো করতে সমস্যা কোথায়? যাঁদের এতে আপত্তি রয়েছে, তাঁরা বাংলাদেশে চলে যেতে পারেন। তাঁর কথায়, প্রয়োজনে বিনা ভিসাতেই তাঁদের পাঠিয়ে দেওয়া হবে। বাংলায় থাকতে অসুবিধা হলে রাজ্য ছেড়ে যাওয়ার দরজাও খোলা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গ তুলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, হিন্দু মা-বোনেদের দিকে কেউ খারাপ নজরে তাকালে বীরভূমের মতো পরিণতির মুখে পড়তে হবে। পাঁচশো এনকাউন্টার হলেও তা যথেষ্ট হবে না বলে মন্তব্য করেন তিনি। দিলীপের দাবি, গত ৫০ বছর ধরে গ্রামবাংলায় দুষ্কৃতীদের দাপট ছিল। তাঁদের ভয়ে মহিলারা বাজারে যেতেও আতঙ্কিত বোধ করতেন। এবার সেই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন।

দিলীপের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, এনকাউন্টার কখনও কখনও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ঘটতে পারে। কিন্তু সেই ব্যতিক্রমী ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়মে পরিণত করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। কোনও সমাজে ব্যতিক্রমকে কখনও স্বাভাবিক নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

Continue Reading

Previous: শীতের দুপুর ভরে উঠুক টক-মিষ্টি স্বাদে, বানিয়ে ফেলুন পাতিলেবুর টক-মিষ্টি আচার!
Next: মার্কিন মুলুকে দাঁড়িয়ে মোদী সরকারকে তোপ রাহুলের, পাল্টা আক্রমণ বিজেপির

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.