Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল নেতার স্কুলের ছাদে উদ্ধার মহিলাদের শাড়ি, কন্ডোম, রোজ চলত ‘রাসলীলা’!

তৃণমূল নেতার স্কুলের ছাদে উদ্ধার মহিলাদের শাড়ি, কন্ডোম, রোজ চলত ‘রাসলীলা’!

Online Desk জুন 4, 2026
E.MID-SCHOOL-CONDOM-TMC-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর; সুরেন্দ্রনাথ কলেজের পর এবার তৃণমূল নেতার স্কুলের ছাদ যেন অসামাজিক কাজের আখড়া! সেখান থেকেই উদ্ধার হলো সরকারি ত্রিপল, মহিলাদের শাড়ি, ব্লাউজ এবং প্রচুর পরিমানে কন্ডোম-সহ একাধিক আপত্তিকর নথিপত্র। তৃণমূল নেতার এই চরম কুকীর্তি ফাঁস হতেই বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি বিধানসভার ও এগরা ২ নম্বর ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত নেতার বাড়ি ও স্কুল ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজিত শী বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ও এগরা -২ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক এবং এলাকায় তৃণমূলের “দাপুটে নেতা” হিসেবেই পরিচিত। এলাকায় তাঁর কথাই ছিল শেষ কথা। তাঁর মালিকানাধীন একটি বেসরকারি স্কুলের ছাদ থেকেই এদিন দুপুরে এই সমস্ত আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়।
এদিন গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আচমকাই ওই বেসরকারি স্কুলের ছাদে চড়াও হন। সেখানে গিয়ে চোখ কপালে ওঠে তাঁদের। দেখা যায়, ছাদের একটি অংশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মহিলাদের শাড়ি, ব্লাউজ, প্রচুর ব্যবহৃত ও অব্যবহৃত কন্ডোম এবং রাজ্য সরকারের ত্রাণ সামগ্রীর বিপুল পরিমাণ ত্রিপল। এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও সেখান থেকে উদ্ধার হয়।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলের পঠনপাঠনের আড়ালে ছাদের ওপর এই ধরণের নোংরা ও অসামাজিক কাজকর্ম চালাচ্ছিলেন ওই তৃণমূল নেতা। এই ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে এলাকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। উত্তেজিত জনতা একজোট হয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সুজিত শীর বাড়ি এবং সংশ্লিষ্ট স্কুলটি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন অভিযুক্ত উপ-প্রধান। বর্তমানে তিনি পলাতক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ও এগরা-২ ব্লক প্রশাসনের আধিকারিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্কুলের ছাদ থেকে সমস্ত আপত্তিকর সামগ্রী ও নথিপত্র বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক তৃণমূল নেতার খোঁজ চালানো হচ্ছে বলে দাবি পুলিশের। তবে অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায়।

Post Views: 96

Continue Reading

Previous: সুরেন্দ্রনাথ কলেজ দুর্নীতি মামলায় গ্রেফতার দেবাশিস ঘনিষ্ট পরিতোষ
Next: নামখানায় চায়ের দোকানে বিপুল পরিমাণ আধার, ভোটার কার্ড; তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.