Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের মধ্যেও থেমে নেই ইডি! সাতসকালে রেশন দুর্নীতি মামালায় চলল টানা তল্লাশি

ভোটের মধ্যেও থেমে নেই ইডি! সাতসকালে রেশন দুর্নীতি মামালায় চলল টানা তল্লাশি

Online Desk এপ্রিল 25, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক:- সবেমাত্র শেষ হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। বাকি রয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। এর মধ্যেও থেমে নেই ইডি। রেশন দুর্নীতি মামলার শেকড় খুঁজতে কেন্দ্রীয় বাহিনী সমেত শনিবার সাতসকালে রাজ্যের ৯ টি জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, হাবরার জয়গাছি নেতাজি রোডে ব্যবসায়ী সমীর চন্দের বাড়িতে হানা দেন আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই চাল ব্যবসার সঙ্গে যুক্ত সমীর চন্দের নাম রেশন বণ্টন দুর্নীতি মামলায় উঠে এসেছে বলে দাবি তদন্তকারী সংস্থার। কোন জায়গা থেকে চাল কেনা হয়, কত দামে তা কেনা-বেচা হয় এবং মান্ডিতে কী দামে সরবরাহ করা হয়, এই সমস্ত লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
অপর দিকে, হাবারার শ্রীনগর রোডে আরও এক প্রভাবশালী ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও অভিযান চালায় ইডি। শনিবার সকালে ঐ ব্যবসায়ীর বাড়ির অধিকাংশ সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এরপর, কেন্দ্রীয় বাহিনীর সহায়তার প্রয়োজনীয় সমস্ত নথি খতিয়ে দেখা হয়। ইডি সূত্রে দাবি, রেশন বণ্টন দুর্নীতি মামলায় হাবরার অন্তত তিনজন চাল ব্যবসায়ীর নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই বিভিন্ন দলে ভাগ হয়ে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। অভিযোগ, রেশনের সামগ্রী কালোবাজারি করা হচ্ছিল এবং বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের পাশাপাশি কালো টাকা সাদা করার ঘটনাও সামনে এসেছে। এ ছাড়া পূর্ব বর্ধমানের এক ব্যবসায়ীও ইডি-র নজরে বলে জানা গিয়েছে। বর্ধমান শহরের জিটি রোড সংলগ্ন রুবি প্যালেস মার্কেটের দোতলায় মা অন্নপূর্ণা রাইস মিলের অফিসে এ দিন হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইডি সূত্রে খবর, প্রায় দশজন আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই তল্লাশি চালানো হচ্ছে।
প্রসঙ্গত, অতিমারির সময়ে পাঁচ হাজার টনের ও বেশি গম চোরাপথে বাংলাদেশে চালান করা হয়েছিল। ইডি সুত্রে দাবি, দুর্নীতির প্রায় ১৬ কোটি টাকা রাজনীতির নানান প্রভাবশালীর হাত ধরে টা কালো থেক সাদা করা হয়েছিল। প্রথমে রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করলেও, পরবর্তীতে তদন্তভার হাতে নেয় ইডি। তদন্তকারি সংস্থার দাবি, রাজ্যের বিভিন্ন রফতানিকারকের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। এদিকে আগামী ২৯ এপ্রিল হাবরা বিধানসভায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। সেই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বণ্টন দুর্নীতি মামলায় নাম জড়ানোয় ইতিপূর্বেই তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। দীর্ঘ কারাবাসের পর বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। সেই নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির এই তল্লাশি স্বাভাবিক ভাবে যে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Post Views: 97

Continue Reading

Previous: ‘যাদবপুর অসভ্য তৈরির কারখানা’, মোদীর পর দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়কে আক্রমণ দিলীপের
Next: সুপ্রিম কোর্টের পর এবার গুয়াহাটি হাই কোর্টেও কংগ্রেস নেতা পবন খেরার জামিনের আবেদন খারিজ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.