Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘যাদবপুর অসভ্য তৈরির কারখানা’, মোদীর পর দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়কে আক্রমণ দিলীপের

‘যাদবপুর অসভ্য তৈরির কারখানা’, মোদীর পর দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়কে আক্রমণ দিলীপের

Online Desk এপ্রিল 25, 2026
dilip-ghosh.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যে এসে শুক্রবার বারুইপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করেছিলেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিরোধী কাজকর্ম হয় বলে। এবার সেই পথে হাঁটলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন যাদবপুর অসভ্য তৈরির ফ্যাক্টরি।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘যাদবপুর ভালো ছেলেদের পড়ার জায়গা হলেও ওটা এখন দেশবিরোধী কার্যকলাপের আখড়া। ওখানে অসভ্য বানানোর ফ্যাক্টরি খোলা হয়েছে। বাবুল সুপ্রিয় বা রাজ্যপালের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা সবাই দেখেছে। আমরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, সেটা যেন কেউ ভুলে না যায়।’

উল্লেখ্য, শুক্রবার বারুইপুরের জনসভা থেকে মোদী বলেন, ‘বিশ্বজুড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সম্মানের সঙ্গে নেওয়া হত। জাতীয়তা বোধের সঙ্গেই এই ক্যাম্পাস তৈরি করা হয়।’ তার পরেই তিনি বলেন, ‘কিন্তু আজ এখানের অবস্থা দেখুন, ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে। আর ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে রাস্তায় আন্দোলন করতে বাধ্য হচ্ছে। আমরা অরাজকতা চাই না, শিক্ষার পরিবেশ চাই। আমরা এখানে হুমকি নয়, শান্তি চাই। যে সরকার নিজের রাজ্যের সব থেকে বড় শিক্ষার কেন্দ্রকে বাঁচাতে পারে না, তারা পশ্চিমবঙ্গের ভবিষ্যতকে কী বাঁচাবে? বাংলার যুবকদের ভবিষ্যৎ কী বাঁচাবে?’ শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘পড়ুয়ারা প্রতিবাদে সরব হওয়া মানে অরাজকতা নয়। যাদবপুরে ছাত্ররা মেধার ভিত্তিতে ডিগ্রি নিয়ে নিজের কর্মক্ষেত্রে প্রবেশ করে। এটা অরাজকতা নয়। এভাবে আপনি বাংলাকে অপমান করতে পারেন না।’ সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের মাঝে দেশের এই অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Post Views: 121

Continue Reading

Previous: বাগদত্তাকে ফ্ল্যাটে আমন্ত্রণ, সাক্ষাতের আগেই যৌনশক্তি বর্ধক ওষুধ খেয়ে মৃত্যু যুবকের
Next: ভোটের মধ্যেও থেমে নেই ইডি! সাতসকালে রেশন দুর্নীতি মামালায় চলল টানা তল্লাশি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.