Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাগদত্তাকে ফ্ল্যাটে আমন্ত্রণ, সাক্ষাতের আগেই যৌনশক্তি বর্ধক ওষুধ খেয়ে মৃত্যু যুবকের

বাগদত্তাকে ফ্ল্যাটে আমন্ত্রণ, সাক্ষাতের আগেই যৌনশক্তি বর্ধক ওষুধ খেয়ে মৃত্যু যুবকের

Online Desk এপ্রিল 25, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়ে ঠিক হয়েছিল এক তরুণীর সঙ্গে। তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ফ্ল্যাটে আমন্ত্রণ জানিয়েছিলেন নাগপুরের যুবক। কিন্তু তার মাঝেই যৌনশক্তি বৃদ্ধির ওষুধ খেয়ে প্রাণ হারালেন তিনি। বাগদত্তা তরুণীর সঙ্গে সাক্ষাতের আগেই তাঁর মৃত্যু হয়। তদন্তকারীদের অনুমান, অতি মাত্রায় ওই ওষুধ খাওয়ার ফলে মৃত্যু হয়েছে ২৯ বছর বয়সী যুবকের। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত লাল। তিনি নাগপুরের বাসিন্দা। কিন্তু কর্মসূত্রে গুরুগ্রামে থাকতেন। নয়াদিল্লিতে একটি সংস্থায় কাজ করতেন। গুরুগ্রামের সেক্টর ৫৩ এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়ায় থ্যাকতেন রোহিত। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রোহিতের এক সহকর্মী তাঁকে ফোন করেন। এমনকি দরজাতে ধাক্কা দিলেও দরজা খোলেননি তিনি। কিন্তু কোনও সাড়া না পেয়ে অবশেষে পুলিশকে জানান বিষয়টি। পরে তদন্তকারীরা এসে দরজা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার করে। বিছানা থেকে লালকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ আধিকারিকরা ঘর থেকে কিছু ওষুধের মোড়কও উদ্ধার করেছেন।

এক পুলিশ আধিকারিক বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে রোহিত তার বাগদত্তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেখা করার জন্য। কিন্তু তিনি পৌঁছানোর আগেই মারা যান। মনে করা হচ্ছে, যৌনশক্তি বর্ধক ওষুধ অতিরিক্ত মাত্রায় খাওয়ার ফলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। দেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ফরেনসিক পরীক্ষার জন্য ভিসেরা এবং উদ্ধার হওয়া ওষুধগুলো ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ভিসেরার রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 98

Continue Reading

Previous: ক্যানসার জয় করে সুস্থ বেঞ্জামিন নেতিনেয়াহু, গোপন চিকিৎসা নিয়ে পোষ্ট ইজরায়িল প্রধানমন্ত্রীর
Next: ‘যাদবপুর অসভ্য তৈরির কারখানা’, মোদীর পর দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়কে আক্রমণ দিলীপের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.