Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ক্যানসার জয় করে সুস্থ বেঞ্জামিন নেতিনেয়াহু, গোপন চিকিৎসা নিয়ে পোষ্ট ইজরায়িল প্রধানমন্ত্রীর

ক্যানসার জয় করে সুস্থ বেঞ্জামিন নেতিনেয়াহু, গোপন চিকিৎসা নিয়ে পোষ্ট ইজরায়িল প্রধানমন্ত্রীর

Online Desk এপ্রিল 25, 2026
benjamin-netinyahu.png

ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনয়াহু সম্প্রতি প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এবং ইতিমধ্যেই তার সফল চিকিৎসা সম্পন্ন হয়েছে। এই খবর সামনে আসার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে, যদিও চিকিৎসা সংক্রান্ত পুরো প্রক্রিয়াটি এতদিন গোপনই রাখা হয়েছিল।
সরকারি সূত্রে জানা গিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় নেতানিয়াহুর শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকদের ভাষায়, এটি ছিল ‘আর্লি-স্টেজ’ প্রোস্টেট ক্যানসার, যার আকার খুবই ছোট এবং দ্রুত চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল। এরপর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে লক্ষ্যভিত্তিক রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয়, যার মাধ্যমে টিউমারটি সম্পূর্ণরূপে অপসারণ করা সম্ভব হয়েছে।
চিকিৎসা শেষে মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে, বর্তমানে তার শরীরে ক্যানসারের কোনও চিহ্ন নেই এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। নিজেও এই প্রসঙ্গে জানিয়ে দিয়েছেন, তার শারীরিক অবস্থা ভালো এবং তিনি স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন। তবে এই অসুস্থতার বিষয়টি তাৎক্ষণিকভাবে জনসমক্ষে আনা হয়নি। জানা গিয়েছে, ইরান-ইজরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে বিষয়টি গোপন রাখা হয়েছিল। প্রশাসনের আশঙ্কা ছিল, এমন সংবেদনশীল তথ্য প্রকাশ পেলে তা রাজনৈতিক বা কূটনৈতিকভাবে অপব্যবহার হতে পারে।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও ২০২৪ সালে প্রোস্টেট সংক্রান্ত একটি অ-জটিল সমস্যার জন্য তার অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় থেকেই তিনি নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের মধ্যে ছিলেন, এবং সেই ধারাবাহিক চেক-আপের ফলেই এই ক্যানসারটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হয়।

Post Views: 111

Continue Reading

Previous: ভান্স নয় দ্বিতীয় দফায় শান্তি বৈঠকের নেতৃত্ব করবে ট্রাম্প জামাতা জেরেড কুশনার
Next: বাগদত্তাকে ফ্ল্যাটে আমন্ত্রণ, সাক্ষাতের আগেই যৌনশক্তি বর্ধক ওষুধ খেয়ে মৃত্যু যুবকের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.