Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের প্রথম তালিকা প্রকাশ শুক্রবার

বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের প্রথম তালিকা প্রকাশ শুক্রবার

Online Desk মার্চ 19, 2026
20250729_130940.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার পর যারা বিচারাধীন তালিকায় রয়েছেন, সেই প্রায় ৬০ লক্ষ মানুষের মধ্যে যাঁদের নাম নিষ্পত্তি হয়েছে সেই নামগুলি নিয়ে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে আগামী শুক্রবার। ইতিমধ্যে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে বৈঠকে ডেকেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া সম্পন্নের পর গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় যোগ্য ভোটার হিসেবে নাম ছিল ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম। ‘বিচারাধীন’ ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের নথি যাচাই করে নিষ্পত্তি করছেন বিচারকরা। কমিশন সূত্রের খবর, বুধবার পর্যন্ত ২৩ লক্ষ ৩০ হাজার বিচারাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। আগের থেকে এই কাজের গতি বেড়েছে নলে দাবি কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্র জানা গিয়েছে, এই গতিতে কাজ চললে বিধানসভা নির্বাচনের আগে সমস্ত বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে যেতে পারে।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনেত নির্ঘন্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে। ভোটের ফল ঘোষণা হবে ৪ মে। তাই নির্বাচনের আগে সম্পূর্ণ তালিকা প্রস্তুত করতে চাইছে কমিশন।

Post Views: 147

Continue Reading

Previous: ইসরায়েল বাহিনীর পরবর্তী নিশানা খামেনিই পুত্র মোজতবা; হুঁশিয়ারি আইডিএফ মুখপাত্রের
Next: বেনজির পদক্ষেপ কমিশনের, বুথের বাইরের হুমকিতেও পুনর্নির্বাচন, প্রতি দফায় ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.