Skip to content
জুলাই 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আমার সঙ্গে আরও ১০০ জন হাজির হবে’, নিজের গ্রেফতারির আশঙ্কায় স্বমেজাজে হুমায়ূন কবির

আমার সঙ্গে আরও ১০০ জন হাজির হবে’, নিজের গ্রেফতারির আশঙ্কায় স্বমেজাজে হুমায়ূন কবির

Online Desk জুলাই 4, 2026
humayun-kabir.png

ওঙ্কার ডেস্ক: বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) নেতা হুমায়ুন কবীর। পুলিশি তলবের পর নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই তিনি থানায় পৌঁছে যান। থানায় ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন দাবি করেন, তাঁকে গ্রেপ্তার করা হলে আরও ১০০ থেকে ১২০ জন দলীয় কর্মী স্বেচ্ছায় গ্রেপ্তার দিতে প্রস্তুত রয়েছেন। তাঁর কথায়, সেই তালিকাও ইতিমধ্যেই তৈরি রয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ জুন রেজিনগরে এজেইউপির একটি জনসভা থেকে বিজেপিকে উদ্দেশ্য করে হুমায়ুন কবীরের বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সেই ঘটনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া অবস্থান নেওয়া হয় এবং হুমায়ুনের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় পৃথক অভিযোগ দায়ের হয়। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে পুলিশ। এর আগে শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলায় শুক্রবার তাঁকে শক্তিপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি। এরপর শনিবার রেজিনগর থানায় বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় হাজিরা দেন তিনি।
এদিকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এই ঘটনায় আগেই এজেইউপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, রেজিনগরের ওই বিতর্কিত সভার আয়োজনের সঙ্গে তাঁরা যুক্ত ছিলেন। শনিবার হুমায়ুন কবীরের থানায় হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই রেজিনগর থানার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। থানার বাইরে এবং সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হয়। অন্যদিকে, রেজিনগর থানার কাছেই এজেইউপির দলীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই বহু কর্মী-সমর্থক জড়ো হন। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশ গোটা এলাকা ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে। হুমায়ুন কবীরকে জিজ্ঞাসাবাদের পর তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকে এখন রাজনৈতিক মহল এবং প্রশাসনের নজর রয়েছে।

Post Views: 30

Continue Reading

Previous: আবারও ভাঙন কালীঘাট তৃণমূলে; দল ছাড়লেন মমতার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
Next: ভারতের প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি-পেট্রোকেমিক্যাল হাবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026

You may have missed

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026
phone-alert.png

চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

Online Desk জুলাই 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.