Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রীর গরম সুরে সুর নরম, নতুন বিজেপিদের বলেছি, মন্তব্য হুমায়ুনের

মুখ্যমন্ত্রীর গরম সুরে সুর নরম, নতুন বিজেপিদের বলেছি, মন্তব্য হুমায়ুনের

Online Desk জুন 29, 2026
KO.jpg

ওঙ্কার ডেস্কঃ আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবীরকে ‘সবক’ শেখাতে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে রীতিমতো কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একের পর এক বিতর্কিত, লাগামহীন, সাম্প্রদায়িক মন্তব্য হুমায়ুনকে ব্যাকফুটে ফেলেছে। সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। বলেছিলেন, স্যাটা ভেঙে দেবেন। তাই নিয়ে সোমবার বিধানসভা অধিবেশন উত্তাল হয়। এই বিষয়ে বিধানসভা থেকেই সুর গরম করেন শুভেন্দু অধিকারী।
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সেসময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। দুটো কেস আমরা রুজু করেছি। বিএনএস এর সব মামলা দিয়েছি। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে, আমি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেশে আইন শেষ কথা বলে, কোনও বাপের ব্যাটা বলে না।”
হুমায়ুন কবীরকে ‘সবক’ শেখাতে মুখ্যমন্ত্রীর কড়া ভাষায় হুঁশিয়ারির পরই অবশ্য সুর নরম করে ফেলেন হুমায়ুন। তিনি জানান, মুখ্যমন্ত্রী বা প্রশাসনের কারও উদ্দেশে নয়, তিনি নব্য বিজেপিদের উদ্দেশে ওই মন্তব্য করেছিলেন। অকুতোভয় হয়ে এও জানালেন, এফআইআর হোক আর যাই হোক, কুছ পরোয়া নেহি। আগাম অন্তর্বর্তী জামিনের আবেদন তিনি করতে যাবেন না।
এরপরই বিধানসভা থেকে বেরিয়ে হুমায়ুন কবীর জানান, তিনি জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ।তিনি জানান, প্রশাসনের আদেশানুসারে চলতে হচ্ছে। আপনার জন্য আলাদাভাবে কিছু করতে পারব না। আমি তো এখানকার এমএলএ। আর উনি বলছেন, ছেলেকে জেতাতে আমি এসব বলেছি, মুসলিম ভোট একত্রিত করতে বলেছি। ছেলেকে জেতাতে আমি রাজনৈতিক কোনও কথা বলতেই পারি। আর মুসলিম ভোট একত্রিত করার দরকার হবে না। ভোটের লড়াইয়ে দেখে নেবেন, কারা কাদের ভোট দেয়। আর আমি তো প্রশাসন বা মুখ্যমন্ত্রীর নাম করে বলিনি। নবাগত বিজেপিদের নিয়ে বলেছি।”

Post Views: 18

Continue Reading

Previous: জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত চলবে মর্নিং শিফটে স্কুল; জানিয়ে দিল রাজ্য সরকার
Next: খামেনেই-এর শেষকৃত্যে ভারতের পক্ষ থেকে সামিল হবেন বিহারের রাজ্যপাল ও বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী

সম্পর্কিত গল্প

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026

You may have missed

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.