Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কয়লাকান্ডে ইডির ১০দিনের হেফাজতে আইপ্যাকের বিনেশ চান্ডেল

কয়লাকান্ডে ইডির ১০দিনের হেফাজতে আইপ্যাকের বিনেশ চান্ডেল

Online Desk এপ্রিল 14, 2026
vinesh-chandel.png

ওঙ্কার ডেস্ক: কয়লা পাচার সংক্রান্ত অর্থ তছরুপ মামলায় তদন্ত জোরদার করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এই মামলায় ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আই-প্যাক-এর ডিরেক্টর বিনেশ চান্দেলকে গ্রেফতার করে ১০ দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লির একটি আদালত। মঙ্গলবার তাঁকে পটিয়ালা হাউস কোর্টে পেশ করা হলে বিচারক ইডির আবেদনে সায় দিয়ে এই নির্দেশ দেন।
তদন্তকারী সংস্থার দাবি, কয়লা পাচার মামলার সূত্র ধরে অর্থ পাচারের একটি বড় চক্রের সন্ধান মিলেছে, যেখানে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলায় প্রায় ৫০ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। অভিযোগ, এই অর্থ বিভিন্ন ভুয়ো সংস্থা, শেল কোম্পানি এবং তৃতীয় পক্ষের মাধ্যমে ঘুরিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি আন্তর্জাতিক হাওয়ালা চক্রের মাধ্যমেও টাকা পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
ইডির তরফে আদালতে জানানো হয়, বিনেশ চান্দেল এই আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ যোগসূত্র হতে পারেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া সম্ভব। সেই কারণেই দীর্ঘ সময়ের হেফাজতের প্রয়োজন বলে দাবি করে তদন্তকারী সংস্থা। আদালত সেই যুক্তি মেনে নিয়ে ১০ দিনের জন্য তাঁকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে এই মামলায় আই-প্যাকের একাধিক দফতর এবং সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সেই তল্লাশি থেকেই বেশ কিছু নথি ও ডিজিটাল তথ্য হাতে পায় ইডি, যা তদন্তে নতুন দিশা দেখায় বলে দাবি সংস্থার। তদন্তকারীরা মনে করছেন, এই গোটা চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির যোগ থাকতে পারে।
ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের অভিযোগ তুলছে। ফলে এই গ্রেফতারিকে ঘিরে রাজ্যের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে।

Post Views: 87

Continue Reading

Previous: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২,৯২৬ জন প্রার্থী : নির্বাচন কমিশন
Next: আমরা রক্তের রাজনীতি করি না’, তমলুক সভা থেকে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.