Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মমতার তৃণমূলের অস্তিত্ব শেষ? আজ কালের মধ্যেই স্পিকারের স্বীকৃতি পৃথক ব্লককে!

মমতার তৃণমূলের অস্তিত্ব শেষ? আজ কালের মধ্যেই স্পিকারের স্বীকৃতি পৃথক ব্লককে!

Online Desk জুন 10, 2026
MAMATA-AAA.jpg

ওঙ্কার দেস্কঃ খেলা ভাঙার খেলা। খাতায় কলমে মমতার তৃণমূলের অস্তিত্ব শেষ। লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল ভাঙার প্রক্রিয়া এবার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। সূত্রের খবর, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের আবেদন খতিয়ে দেখে আজ কিংবা কালকের মধ্যেই স্পিকার ওম বিড়লা পৃথক ব্লককে সরকারি স্বীকৃতি দিয়ে দিতে পারেন। আর এই সিলমোহর পড়ে গেলেই অস্তিত্ব হারাবে মমতার তৃণমূল।
মোট ২৮ জন লোকসভা সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি অর্থাৎ গরিষ্ঠ সংখ্যক সাংসদ ইতিমধ্যেই স্পিকারের কাছে গিয়ে পৃথক ‘ব্লক’ তৈরির আবেদন জমা দিয়েছেন। সূত্রের খবর, লোকসভার সচিবালয় আইনি দিকগুলি খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এনেছে। স্পিকার দ্রুত এই বিষয়ে লোকসভার অন্দরে স্বীকৃতি দিতে চলেছেন। এর ফলে বিক্ষুব্ধ সাংসদদের পদ খারিজ হওয়ার কোনও সম্ভাবনাই আর রইল না।
সূত্রের খবর, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ও এই পৃথক ব্লকে সই করে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্পিকারের এই স্বীকৃতির পর আইনি ও টেকনিক্যাল দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সংখ্যালঘুতে পরিণত হবে। লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদের মতো মাত্র হাতেগোনা ৩-৪ জন সাংসদ পড়ে থাকবেন মূল দলে।
লোকসভায় এই পৃথক ব্লক স্পিকারের স্বীকৃতি পেয়ে গেলে, পরবর্তী ধাপে নির্বাচন কমিশনে আসল ‘তৃণমূল কংগ্রেস’ এবং ‘জোড়াফুল’ চিহ্নের দাবি জানাতে পারে এই বিদ্রোহী গোষ্ঠী, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Post Views: 87

Continue Reading

Previous: মেসি বিতর্কে আপাতত গ্রেফতারি নয়, অরূপ বিশ্বাসকে শর্তসাপেক্ষ সুরক্ষা হাই কোর্টের
Next: উচ্চবর্ণের কিশোরীর সঙ্গে বন্ধুত্বের মাসুল, নখ উপড়ে, পায়ে লোহার পেরেক গেঁথে এবং যৌনাঙ্গে আঘাত করে খুন দলিত যুবককে

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.