Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বেসরকারি স্কুলে টাকার পাহাড়! উদ্ধার দেড় কোটির বেশি নগদ, পাওয়া গেল কন্ডোমের প্যাকেটও

বেসরকারি স্কুলে টাকার পাহাড়! উদ্ধার দেড় কোটির বেশি নগদ, পাওয়া গেল কন্ডোমের প্যাকেটও

Online Desk জুন 11, 2026
1000334659.jpg

ওঙ্কার ডেস্ক: স্কুলে তল্লাশি চালিয়ে ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার এক স্কুল থেকে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে । বুধবার গভীর রাতে বীজপুর থানার পুলিশ ওই ইংরেজি মাধ্যম স্কুলে তল্লাশি অভিযান শুরু করে। বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত সেখানে ১ কোটি ৭৭ লক্ষ টাকার সন্ধান মিলেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। টাকার পাহাড়ের হদিস মেলার পাশাপাশি আলমারি থেকে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেটও।

স্কুলে বিপুল নগদ রয়েছে সে বিষয়ে গোপন সূত্রে খবর পান বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস। রাতেই স্কুলে পৌঁছে তিনি থানাতেও খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বিপুল নগদ উদ্ধার হতে চোখ কপালে ওঠে সবার। টাকা গুনতে আনা হয় মেশিন। তিনটি মেশিন দিয়ে টাকা গোনার লাজ শুরু হয়। ভোর সাড়ে ৪টে পর্যন্ত যা গোনা হয়েছে তাতে জানা গিয়েছে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা। বিপুল নগদ উদ্ধার প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, ‘এগুলি স্কুলের টাকা নয়। এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের কালো টাকা।ইডি-সিবিআইয়ের ভয়ে এই স্কুলে তাঁরা টাকা লুকোত।’ যদিও স্কুলের প্রিন্সিপাল বিকাশচন্দ্র পাল এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, উদ্ধার হওয়া নগদ স্কুলে ভর্তি বাবদ ফি-এর টাকা।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র সংসদের কার্যালয় থেকে উদ্ধার হয়েছিল সুটকেস ভর্তি নগদ টাকা। যদিও সেগুলি উইপোকায় কেটেছিল। আলমারি থেকে টাকা উদ্ধারের পাশাপাশি মিলেছিল অস্ত্র। গর্ভনিরোধকের প্যাকেটও উদ্ধার হয়েছিল। সেই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। এ বার কাঁচরাপাড়ার স্কুলেও মিলল দেড় কোটির বেশি নগদ টাকা।

Post Views: 66

Continue Reading

Previous: রাস্তায় বাড়বে সরকারি বাস, গণপরিবহণে নতুন গতি আনাই লক্ষ্য অর্জুন সিংহের
Next: রাজ্যসভায় ফের তৃণমূলের ভাঙন, ইস্তফা দিলেন প্রকাশচিক বরাইক

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.