Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • জমির দখলকে কেন্দ্র করে চলল গুলি, ফাটল বোমা, মৃত্যু এক জনের, আহত ২

জমির দখলকে কেন্দ্র করে চলল গুলি, ফাটল বোমা, মৃত্যু এক জনের, আহত ২

Online Desk জানুয়ারি 29, 2025
death-nadia.jpg

সুরজিৎ দাস, ওঙ্কার বাংলা: জমির দখলকে কেন্দ্র করে অশান্তির জেরে গুলি চলল নদিয়ার চাপড়ার মহেশনগর। গুলি চলার পাশাপাশি বোমাবাজিরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আলাহামদু সেখ (৫২)। নাকাশিপাড়ার শিবপুরে জমিতে কাজ করার সময় তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে ওই জমিকে কেন্দ্র করে আলহামদু শেখ এর সঙ্গে মহেশনগর এলাকার বাসিন্দা হুমি মল্লিকের বিবাদ চলছিল। বুধবার সকালে ওই জমিতে কৃষিকাজ করছিলেন আলহামদু।
অভিযোগ, সেই সময় হুমি মল্লিক ও তার দলবল ওই জমি দখল করতে আসে। তাতে বাধা দিলে শুরু হয় বচসা। শুরু হয় বোমাবাজি। সেই সঙ্গে গুলি চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় তিনজন গুরুতর জখম হন। তিনজনকেই উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। কীভাবে বোমা ও বন্দুক এলো তা খতিয়ে দেখছে চাপড়া থানার পুলিশ।

Post Views: 105

Continue Reading

Previous: গ্রেফতার ব্যারাকপুরের বিখ্যাত ডি বাপি বিরিয়ানি দোকানের  মালিক
Next: ২০২৫ এর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি তুঙ্গে, যোগ দিচ্ছেন ভূটানের রাজা এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.