Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘’আবারও হাতে পায়ে ধরলে বিজেপি হয়ে যাবে’’ কবীর সুমনকে বেনজির তোপ তসলিমার

‘’আবারও হাতে পায়ে ধরলে বিজেপি হয়ে যাবে’’ কবীর সুমনকে বেনজির তোপ তসলিমার

Online Desk মে 6, 2026
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: “যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই” ২০০৩ সালের পাতালঘর সিনেমার সেই গান যেন আজ খুবই প্রাসঙ্গিক, সোমবার বাংলায় পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ‘ডিগবাজি’ হওয়ার সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। সেই সময় ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন একদা দাপুটে গায়ক কবীর সুমন। এই আবহে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘’তিনি তো তৃণমূলপন্থী নন তাঁকে জোর করে তৃণমূল পদ দিয়েছিলেন কিন্তু তিনি ক্ষমতালোভী নন।‘’ তাঁর এহেন মন্তব্যের জেরে পাল্টা মন্তব্য করতে ছাড়েননি তসলিমা নাসরিন।
গত মার্চ মাসে তৃণমূল সরকারের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এসআইআরের বিরুদ্ধে সরব হয়েছিলেন কবীর সুমন। তবে এইবার পালাবদলের ঠিক আগে ‘ডিগবাজি’ মেরে দিলেন নিউ অয়েভ-র বিখ্যাত গায়ক কবীর সুমন। এবার তাঁর এই বক্তব্য নিয়ে রিতিমত চুলচেরা বিশ্লেষণ করতে নেমে পড়েছেন নেটিজেনরা। শুধু তাই নয়, তৃণমূলের বিধ্বংসী রেজাল্ট নিয়ে সঙ্গীতশিল্পীর মত, “জনাদেশ কেন মমতার বিপক্ষে গেল, সেটা বলতে পারব না। কিন্তু আমি মনে করি, একাধিক ভুল হয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি। যেমন চাকরি। চাকরির ক্ষেত্রটা ভয়ংকরভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিক করেছেন? উত্তর না। তিনি পারেননি। আমি এবারও তৃণমূলকে ভোট দিয়েছি ঠিকই, কিন্তু আমি তৃণমূলের কাজে খুশি হতে পারিনি। দলের বহু কথা ও আচরণে মানুষ ধাক্কা খেয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজও করেছেন।” সুমনের এহেন সাক্ষাৎকার দাবানল গতিতে ভাইরাল হতেই কটাক্ষ, সমালোচনার ঝড়! তোপ দাগতে পিছপা হলেন না লেখিকা তসলিমা নাসরিনও।
তাঁর বক্তব্য, “তিনিই তো বলেছিলেন, আজ থেকে ৩০০ বছর পর মমতার নামে পুজোআচ্চা হবে, মন্দিরও হবে। শুধু তাই নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি গানও বেঁধেছিলেন, যেখানে রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছিল। ২০২০ সালে করোনা সংক্রমণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করে একটি গান বেঁধেছিলেন। কবীর সুমন কেবল গানই বাঁধেননি, মমতা কে নিয়ে গানের রাগ ও বেঁধেছিলেন। কিন্তু এরপর কি হবে।

Post Views: 76

Continue Reading

Previous: বাংলার ভরাডুবির পর আই-প্যাক থেকে দূরত্ব, কৌশল বদলের পথে অখিলেশ যাদব
Next: মমতার ডাকা বিরোধী দলনেতা বাছাইয়ের বৈঠকে গরহাজির ১০ তৃণমূল বিধায়ক!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.