Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মমতার ডাকা বিরোধী দলনেতা বাছাইয়ের বৈঠকে গরহাজির ১০ তৃণমূল বিধায়ক!

মমতার ডাকা বিরোধী দলনেতা বাছাইয়ের বৈঠকে গরহাজির ১০ তৃণমূল বিধায়ক!

Online Desk মে 6, 2026
mamata-banerjee-s.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে গরহাজির ১০ তৃণমূল বিধায়ক। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাসভবনে ওই বৈঠক ডেকেছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা বাছাইয়ের জন্য। কিন্তু সূত্রের খবর, দলনেত্রীর ডাকে সাড়া দিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র ৭০ জন বিধায়ক। ১০ জনের অনুপস্থিতি নিয়ে বর্তমানে চলছে চর্চা।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মাত্র ৮০টি আসনে জয়লাভ করে দ্বিতীয় অবস্থানে নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস। নতুন সরকার গঠনের পর দেড় দশকের শাসকদলকে বিরোধী আসনে বসতে হবে। আর বিরোধী দলনেতা বাছাইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন। কিন্তু ১০ জয়ী প্রার্থী উপস্থিত না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে তাঁরা কি তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন? নাকি বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন?

তবে দলের এই কৌশলগত আলোচনায় উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া জোড়াফুল শিবিরের বেশ কয়েকজন বর্ষীয়ান সাংসদ এই বৈঠকে উপস্থিত আছেন। সূত্রের খবর, এই বৈঠকে বিরোধী দলনেতা নির্ধারন করার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর বিধানসভার ভেতরে কোন কৌশল অবলম্বন করবে দল তা নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী ও সমর্থকদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার মধ্যেই এই বৈঠকে ১০ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করা হতে পারে। বর্তমান পরিস্থিতিতে তিনি তাঁদের পাশে থাকবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিধায়কদের আশ্বাস দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

Post Views: 99

Continue Reading

Previous: ‘’আবারও হাতে পায়ে ধরলে বিজেপি হয়ে যাবে’’ কবীর সুমনকে বেনজির তোপ তসলিমার
Next: জাতীয় সঙ্গীতের মতই সম্মান দিতে হবে ‘বন্দে মাতরম’-কে, সাফ জানিয়ে দিল কেন্দ্র

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.