Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোট-পরবর্তী হিংসার ঘটনায় দায়ের ২০০ এফআইআর, গ্রেফতার ৪৩৩

ভোট-পরবর্তী হিংসার ঘটনায় দায়ের ২০০ এফআইআর, গ্রেফতার ৪৩৩

Online Desk মে 6, 2026
arrest.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ২০০ এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪৩৩ জনকে। বুধবার এই তথ্য জানালেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত। এদিন ভবানীভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে এই সমস্ত কথা বলেন। পাশাপাশি বুলডোজার নিয়ে কাউকে ভয় দেখানোর চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন পুলিশকর্তা।

রাজ্য পুলিশের ডিজি বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পরে কিছু লোক গোলমাল পাকানোর চেষ্টা করছেন। সেই সমস্ত ব্যক্তিকে চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর একাধিক জায়গায় অশান্তির খবর মিলেছে। এই আবহে বুধবার বিকেলে রাজ্য পুলিশের সদর দফতর ভবানীভবনে সাংবাদিক বৈঠক করেন ভারপ্রাপ্ত ডিজি। সিদ্ধনাথ গুপ্ত বলেন, গত কয়েক দিনে কয়েক জায়গায় গোলমাল হলেও বুধবার সকাল থেকে কোথাও অশান্তির ঘটনা ঘটেনি। ভোট পরবর্তী এই কদিনের হিংসার ঘটনায় ২০০টি এফআইআর দায়েরের পাশাপাশি ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে প্রায় ১১০০ জনকে আটক করা হয়েছে।

রাজ্যের সাধারণ মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেন সে বিষয়ে জনতার কাছে আর্জি জানান। তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে, সেটি থানায় জানান। আইন নিজের হাতে তুলে নেবেন না।’ রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে কেউ ভয়ে থানায় যেতে না পারলে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর রুজু করবে বলেও আশ্বাস দেন তিনি।

Post Views: 88

Continue Reading

Previous: জাতীয় সঙ্গীতের মতই সম্মান দিতে হবে ‘বন্দে মাতরম’-কে, সাফ জানিয়ে দিল কেন্দ্র
Next: জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয় : সংবিধান ও আইনের আলোকে জাতির উদ্বেগ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.