Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ত্রাণচুরির অভিযোগে গ্রেফতার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ত্রাণচুরির অভিযোগে গ্রেফতার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

Online Desk জুন 10, 2026
ujwal-biswas.jpg

ওঙ্কার ডেস্ক: গ্রেফতার হলেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। আগেই তৃণমূল সরকারের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছিল। এবার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ। বেআইনিভাবে সরকারি ত্রাণসামগ্রী মজুত করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

রাজ্যের দিকে দিকে তৃণমূল নেতাদের ধরে হেনস্থা করার ঘটনা ঘটছে। দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারণে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ থেকে সেই সব ঘটনা ঘটছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। কোথাও কান ধরে ওঠবোস করানো হচ্ছে তো কোথাও ডিম ছুঁড়ে মারা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। স্থানীয়দের দাবি, সরকারি ত্রাণসামগ্রী উজ্জ্বলের বাড়িতে জমা করা ছিল। এদিন প্রাক্তন মন্ত্রীর কৃষ্ণনগরের বাড়ির সামনে একটি গাড়িতে সরকারি ত্রিপল তোলা হচ্ছিল। সেটি নজরে আসার পর স্থানীয়রা বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের দাবি, ত্রিপলের পাশাপাশি কম্বল, কাপড়-সহ বিভিন্ন সামগ্রী পাওয়া গিয়েছে। যদিও উজ্জ্বলের দাবি, দুঃস্থ মানুষকে বিতরণের জন্য ওই সামগ্রী আনা হলেও সম্পূর্ণটা বিলি করা সম্ভব হয়নি। কিছু সামগ্রী রয়ে গিয়েছিল।

মানুষ বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রাক্তন মন্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী সরকারি না কি ব্যক্তিগত তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িতে তুলে সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা চলছে।

Post Views: 86

Continue Reading

Previous: রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের দফতর বণ্টন চূড়ান্ত, কে কোন বিভাগের মন্ত্রী!
Next: নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী মোদী, প্রশংসায় বিশ্বনেতারা

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.