Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী মোদী, প্রশংসায় বিশ্বনেতারা

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী মোদী, প্রশংসায় বিশ্বনেতারা

Online Desk জুন 10, 2026
modi-ww.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পন্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে বুধবার এই গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছেন তিনি। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার দেশের প্রশাসনিক প্রধান হিসেবে প্রথম দায়িত্ব নেন নমো। তার পর থেকে টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনের পর সরকারের প্রধান হিসেবে টানা ৪,৩৯৮ দিন দায়িত্ব পালন করেছিলেন।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বকালীন দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রীর মাইলফলক অর্জনের পর বিশ্বনেতারা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ৮ জুন এক চিঠি পাঠিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, এই মাইলফলকটিকে কেবল মোদীর দীর্ঘমেয়াদী কার্যকালের প্রমাণই নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণ তাঁর নেতৃত্বের প্রতি যে বারবার আস্থা ও বিশ্বাস রেখেছেন, তারও নিদর্শন। প্রধানমন্ত্রী মোদীর বিদেশনীতিতে শ্রীলঙ্কার বিশেষ জায়গা রয়েছে। দ্বীপরাষ্ট্রটি চার বার সফর করেছেন তিনি। সর্বশেষ সফর করেছেন সে দেশে ২০২৫ সালের এপ্রিলে। সেই সফরে ভারতের প্রধানমন্ত্রীকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘মিত্র বিভূষণ’-এ ভূষিত করা হয়। ২০২২ সালে শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময় ভারত সহায়তা করেছিল।

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ‘নেতৃত্বের এক আদর্শ ও দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছেন। ২০ কোটিরও বেশি ভারতীয়কে দারিদ্র্যসীমার উপরে তুলে আনার সাফল্যের কথা উল্লেখ করেছেন তিনি। ২০২৩ সালের মে মাসে প্রধানমন্ত্রী মোদী পাপুয়া নিউ গিনি সফর করেছিলেন। যা ছিল ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। এ ছাড়া ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসারও প্রশংসা করেছেন নরেন্দ্র মোদীর। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক দুনিয়ায় অগ্রগণ্য কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’

Post Views: 68

Continue Reading

Previous: ত্রাণচুরির অভিযোগে গ্রেফতার প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
Next: অব্যাহত তৃণমূলে ধ্বস! বিদ্রোহী তৃণমূল ব্লকে সই করেছেন মালা রায়

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.