Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অব্যাহত তৃণমূলে ধ্বস! বিদ্রোহী তৃণমূল ব্লকে সই করেছেন মালা রায়

অব্যাহত তৃণমূলে ধ্বস! বিদ্রোহী তৃণমূল ব্লকে সই করেছেন মালা রায়

Online Desk জুন 10, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে ১৯৯৬ সালে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস। দক্ষিণ কলকাতায় ভবানীপুর বিধানসভায় তথা ঘরের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা হেরেছেন। তার পাশের আসন রাসবিহারীতেও হেরেছে তৃণমূল। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা নির্বাচন কেন্দ্র এবং তাঁর খাসদুর্গ বলে পরিচিত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রেও বড়সড় ভাঙন ধরে গেল। বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন দক্ষিণ কলকাতার প্রবীণ ও প্রভাবশালী তৃণমূল সাংসদ মালা রায়। ‘এনডিএ সমর্থক ব্লকে’ তিনি সই করে দিচ্ছেন তিনি। জানা গিয়েছে, বিকেলের পর থেকেই মালা রায় বিমানে করে স্বামী নির্বেদ রায়, ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে দিল্লিতে গিয়েছেন মালা রায়। মঙ্গলবার সন্ধেয় সই সাবুদ না হয়ে থাকলে আজ বুধবার তা তিনি করে দিতে পারেন বলেই খবর। কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে একে পর এক নেতা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। কিন্তু সেই মালা রায়ও এবার মমতা-অভিষেকের প্রতি অনাস্থা প্রকাশ করে বিদ্রোহী ব্লকে সামিল হতে চলায় কলকাতার রাজনীতিতে একপ্রকার আন্দোলিত হয়ে গেল।
বিদ্রোহী তৃণমূল শিবির সূত্রে জানা যাচ্ছে, মালা রায়ের এই যোগদানের ফলে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকের শক্তি আরও বেড়ে গেল। এর আগে সোমবার রাতেই ১৬ জন সাংসদ স্পিকার ওম বিড়লার উদ্দেশে লেখা চিঠিতে সই করেছিলেন। তার পর মঙ্গলবার সায়নী ঘোষের নাম যুক্ত হওয়ার জল্পনা তৈরি হয়। এবার মালা রায়, মিতালি বাগও যদি এই খাতায় সই করে দেন, তবে বিদ্রোহী শিবিরের দাবি করা ২০ পার করার লক্ষ্য পূরণ হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক দলের বরিষ্ঠ নেতা এর ফলে লোকসভায় একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদরা কার্যত সম্পূর্ণ কোণঠাসা ও মাইনোরিটি হয়ে যাচ্ছেন, তেমনই কলকাতার পুর রাজনীতি ও সংগঠনের উপরেও এর এক সুদূরপ্রসারী এবং মারাত্মক প্রভাব পড়তে চলেছে।

Post Views: 62

Continue Reading

Previous: নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী মোদী, প্রশংসায় বিশ্বনেতারা
Next: রিলায়েন্সের সঙ্গে মিলে ভারতে প্রথম এআই ডেটা সেন্টার তৈরি করবে মেটা, ঘোষণা জাকারবার্গের

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
durgapur.png

ভুয়ো পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচার; দুর্গাপুর থেকে এনআইএ-র হাতে এক ব্যাক্তি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.