Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ম্যাপিং থেকে বাদ পড়া ভোটারদের শুনানি শুরু, কত জন ডাক পেলেন প্রথম দফায়?

ম্যাপিং থেকে বাদ পড়া ভোটারদের শুনানি শুরু, কত জন ডাক পেলেন প্রথম দফায়?

Online Desk ডিসেম্বর 27, 2025
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম জমা নেওয়ার পর্ব আগেই সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকাও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। যাঁরা তালিকা থেকে বাদ পড়েছেন, সেই ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ জন শুনানির প্রথম পর্বে ডাক পেয়েছেন। প্রসঙ্গত শনিবার থেকেই শুনানি পর্ব শুরু হচ্ছে।

কমিশন সূত্রে খবর, ২০০২ সালের তালিকার সঙ্গে ‘ম্যাপিং’ করা যায়নি ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ জন ভোটারের। শনিবার শুনানির প্রথম পর্বে তাঁরা ডাক পাবেন। কমিশনের তরফে এই ভোটারদেরকে নোটিসও দেওয়া হয়েছে। বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে দুই বা তার বেশি শুনানিকেন্দ্র থাকবে। সেই কেন্দ্রে শুনানির টেবিল থাকবে ১১টি করে। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে এক জন করে নির্বাচনী আধিকারিক বা ইআরও থাকবেন। পাশাপাশি ১০ জন সহকারী নির্বাচনী আধিকারিক বা এইআরও থাকবেন। গোটা শুনানি পর্বে নজরদারি চালাবেন ১১ জন মাইক্রো অবজার্ভার। বিএলও শুনানিতে থাকতে পারবেন। বাইরের কাউকে শুনানির স্থানে প্রবেশ করতে দেওয়া হবে না। একেকটি টেবিলে ১০০ থেকে ১৫০ জন ভোটারের শুনানি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই পর্বে ভোটারদের ছবি তুলে কমিশনকে পাঠানো হবে।

শুনানির সময় ভোটারদের যে নথি দেখাতে হবে তা আগেই কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের ১৩টি প্রামাণ্য নথির তালিকায় রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র, জন্ম শংসাপত্র, জাতিগত শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি, ফরেস্ট রাইট সার্টিফিকেট, কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার এবং জমি অথবা বাড়ির দলিল। এই সমস্ত নথির মধ্যে থেকে কেবলমাত্র একটি নথি দেখালেই হবে।

Post Views: 125

Continue Reading

Previous: মাত্র ৩৫ বছরে চলে গেলেন বাগানের লিগ জয়ী প্রাক্তন ফুটবলার
Next: হতে চলেছে ২০ বছরের চুক্তি, আগামী বছর কবে শুরু আইএসএল?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.