Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রবল ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড কলকাতা সহ দক্ষিণবঙ্গ ! দুর্যোগে এখনও পর্যন্ত মৃত ৮, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রবল ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড কলকাতা সহ দক্ষিণবঙ্গ ! দুর্যোগে এখনও পর্যন্ত মৃত ৮, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মে 30, 2026
Agni.jpg

নিজস্ব প্রতিনিধি : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দুপুরে কাল্পবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পরিস্থিতি। বৃষ্টির সঙ্গে কলকাতায় ঝড়ের গতি ছিল ৮৮ কিলোমিটার। গোটা রাজ্যে মোটের উপর ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। এর জেরে যত্রতত্র উপড়ে পড়েছে একের পর এক গাছ। বিঘ্নিত হয়েছে ট্রেন, এমনকি, বিমান পরিষেবা। প্রবল ঝড়বৃষ্টির কারণে রাজ্যে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। যার মধ্যে কলকাতায় ২ জন, পুরুলিয়ায় ৩ জন, পশ্চিম মেদিনীপুরে ২ জন এবং ঝাড়গ্রামে ১ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের আপদকালীন চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।

নবান্নের তরফে জানানো হয়েছে, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত মোট সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। পাশাপাশি, মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করবে সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, মন্ত্রী অগ্নিমিত্র পালের নেতৃত্বে একটি দলকে এই ঘূর্ণিঝড়ের পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে, রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঝড়ের কারণে গাছের ডাল ভেঙে চক্ররেলের ওভারহেড তার ছিঁড়ে পড়ে। তাতেই আগুন ধরে বিপত্তি। প্রাণ হারান এক যুবক। চেতলায় দেওয়াল ভেঙে প্রবীণকুমার ঠাকুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিন ঝড়বৃষ্টির ফলে প্রীতম্বর ঘটক লেনে একটি পাঁচিল ভেঙে পড়ে স্থানীয় এক ব্যক্তির উপর। তাঁকে এসএসকেএম হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ায় টালিগঞ্জের নেতাজি নগরে গুরুতর আহত হন এক দম্পতি। তাঁরা এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। একইরকম ঘটনা ঘটে ফোর্ট উইলিয়মের গেটে। সেখানে আহত হন এক স্কুটারচালক। এসএসকেএম হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসার পরে আপাতত তিনি বিপদ মুক্ত।

পুরুলিয়ায় বাজ পড়ে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আরও দু’জন। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার আগরবাঁধ এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই কিশোরের। মৃত দুই কিশোরের নাম রূপক চৈরা (১৫) এবং অয়ন গোস্বামী (১৫) নামে ওই দুই কিশোর নবম শ্রেণির ছাত্র। মাঠে ঘাস কাটতে গিয়ে ঝাড়গ্রামের লালগড় থানার গোয়ালডাঙা গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম মুক্তিপদ পাল। তাঁর বয়স ৫৯ বছর।

চুঁচুড়া চাঁদনি ঘাটে মাছ ধরতে গিয়ে মাঝগঙ্গায় নৌকো উলটে বিপদে পড়েন দুই মৎসজীবী। তাঁদের মধ্যে খোকন মন্ডল সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যান অমিত মন্ডল নামে আরেক ,মৎসজীবী। ঝড়বৃষ্টির পর তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী কিন্তু রাত পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।

Post Views: 117

Continue Reading

Previous: গুরুংদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, পাহাড়ের তিন পুরসভায় বসানো হল প্রশাসক
Next: বদলের বাংলায় সিঙ্গুরে ফিরবে টাটা গোষ্ঠী? বড় ইঙ্গিত শমীক ভট্টাচার্যের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.