Skip to content
মে 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বদলের বাংলায় সিঙ্গুরে ফিরবে টাটা গোষ্ঠী? বড় ইঙ্গিত শমীক ভট্টাচার্যের

বদলের বাংলায় সিঙ্গুরে ফিরবে টাটা গোষ্ঠী? বড় ইঙ্গিত শমীক ভট্টাচার্যের

Online Desk মে 30, 2026
samik-f.jpg

ওঙ্কার ডেস্ক: সিঙ্গুর। যে ইস্যু রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল। দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়েছিল ২০১১ সালে। তৃণমূল কংগ্রেস যে সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করে বাংলার ক্ষমতার মসনদে বসেছিল। সেই সিঙ্গুর আবার শিরোনামে উঠে এসেছে তৃণমূল সরকারের পতনের পর। বাংলার নয়া বিজেপি সরকার সিঙ্গুরে আবার টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনতে চাইছে শিল্পের জন্য। এমনটাই ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

শুক্রবার সংবাদ মাধ্যমকে বিজেপির রাজ্য সভাপতি বলেন, সিঙ্গুরে টাটাদের ফিরে আসা শিল্প প্রকল্পের প্রত্যাবর্তন শুধু নয়, তা বাংলার শিল্প-ভাবমূর্তি পুনর্গঠনেরও প্রতীক হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, প্রায় দু’দশক আগে সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠীর ন্যানো প্রকল্প ফিরে গিয়েছিল। যার ফলে বিনিয়োগকারীদের কাছে পশ্চিমবঙ্গ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। শমীকের কথায়, ‘টাটারা আবার সিঙ্গুরে ফিরুক এটা আমরা চাই। এর ফলে বিশ্বের কাছে বার্তা দেওয়া যাবে পশ্চিমবঙ্গ বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত। পাশাপাশি এখানে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ রয়েছে।’

উল্লেখ্য, ২০০৮ সালে ন্যানো প্রকল্প ঘিরে বিতর্ক তৈরি হয়। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বামফ্রন্ট। মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় রাজ্য সরকার সিঙ্গুরে টাটাদের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করে। কিন্তু, জমি দিতে অস্বীকার করেন বহু কৃষক। অনিচ্ছুকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামে তৎকালীন বিরোধী দল তৃণমূল। যার ফলে টাটা গোষ্ঠী পশ্চিমবঙ্গ থেকে ন্যানো প্রকল্প সরিয়ে নেয়। ২০১১ সালে এই সিঙ্গুর আন্দোলনে ভর করেই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। এবার তৃণমূল জমানার অবসান হতেই আবার সেই হুগলির সিঙ্গুরে শিল্প প্রতিষ্ঠার চেষ্টা করছে বিজেপি।

Post Views: 35

Continue Reading

Previous: প্রবল ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড কলকাতা সহ দক্ষিণবঙ্গ ! দুর্যোগে এখনও পর্যন্ত মৃত ৮, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যরে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next: ত্রাণ সামগ্রী লুকিয়ে রাখায় আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা

সম্পর্কিত গল্প

AB-1.jpg

অভিষেক ব্যানার্জীর উপর হামলার নিন্দা রাজনৈতিক মহিলে ! ভোটের আগে ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের কথা স্মরণ করালো বিজেপি, সিপিএম

Online Desk মে 30, 2026
Mamata.jpg

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার জন্য বিজেপিকে দায়ী করলেন মমতা

Online Desk মে 30, 2026
kolkata-metro.jpg

মেট্রোর চাকা গড়াবে এবার কলকাতার বাইরে! তোড়জোড় শুরু নবান্নে

Online Desk মে 30, 2026

You may have missed

AB-1.jpg

অভিষেক ব্যানার্জীর উপর হামলার নিন্দা রাজনৈতিক মহিলে ! ভোটের আগে ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের কথা স্মরণ করালো বিজেপি, সিপিএম

Online Desk মে 30, 2026
Mamata.jpg

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার জন্য বিজেপিকে দায়ী করলেন মমতা

Online Desk মে 30, 2026
kolkata-metro.jpg

মেট্রোর চাকা গড়াবে এবার কলকাতার বাইরে! তোড়জোড় শুরু নবান্নে

Online Desk মে 30, 2026
arrest-e.jpg

জীবনতলায় ৫ অনুপ্রবেশকারীকে রাখা হল হোল্ডিং সেন্টারে

Online Desk মে 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.