Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুরে সায়নীর প্রচারে মহিলাদের প্রতিবাদ

যাদবপুরে সায়নীর প্রচারে মহিলাদের প্রতিবাদ

Online Desk মার্চ 29, 2024
WhatsApp-Image-2024-03-29-at-4.26.57-PM.jpeg

গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: “পানীয় জলের ব্যবস্থা নেই। রাস্তাঘাটের অবস্থা বেহাল। নিকাশি ব্যবস্থা নেই। ড্রেন মোজে আছে। পৌরসভাকে বারে বারে জানিয়ে কোন কাজ হয় না।এখন ভোট চাইতে এসেছেন? ভোটের সময় কোনো দলকে ভোট দেবো না। শাসক দলকে তো কোনও ভাবে ভোট নয়”। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে স্থানীয় মহিলাদের প্রতিবাদ বিক্ষোভ। ঘটনা সোনারপুর রাজপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের। মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পর, পরে সায়নী জানান জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে, রাস্তা করা হচ্ছে ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে। সায়নী ঘোষের সামনে এই ঘটনাওকে নিয়ে কটাক্ষ করতে ছারেন নি যাদবপুর লোকসভার বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন এলাকার মানুষদের বক্তব্য যথার্থ, তিনি তা সমর্থন করেন। কারণ আগের যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি। যাদবপুর লোকসভার কোনও উন্নয়ন হয়নি। যাদবপুর লোকসভা কেন্দ্র এক সময় সিপিআইএমের শক্ত ঘাঁটি ছিল। ২০০৯ সালে সেই ঘাঁটি দখল করে তৃণমূল। এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র। বিধানসভা কেন্দ্রগুলি হল- বারুইপুর পূর্ব ও পশ্চিম, সোনারপুর উত্তর ও দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ ও ভাঙড়। যাদবপুর লোকসভা কেন্দ্রে আনুমানিক ২২ লক্ষ ৭৩ হাজার ৪৭৯ জনের বসবাস। এর মধ্যে ৪২.২৪ শতাংশ গ্রামে এবং ৫৭.৭৬ শতাংশ মানুষ শহরে বসবাস করেন। মোট ভোটদাতার সংখ্যা হল ১৮,১৬,৮৫৭।

Post Views: 98

Continue Reading

Previous: কংগ্রেসকে ১ হাজার ৮২৩ কোটি টাকার বকেয়া আয়কর চেয়ে নোটিশ আয়কর দফতরের
Next: বিজেপিকে প্রচারে বাঁধা! অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.