Skip to content
নভেম্বর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • অগ্নিগর্ভ বাংলাদেশে নীরব কেন তারেক রহমানের সরকার?

অগ্নিগর্ভ বাংলাদেশে নীরব কেন তারেক রহমানের সরকার?

Online Desk নভেম্বর 20, 2026
1000347470.jpg

ওঙ্কার ডেস্ক: ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছিল। আগামী ডিসেম্বরে মুজিব কন্যার প্রত্যাবর্তনের জল্পনাকে ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে হিংসা ও অশান্তি। একদিকে নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠছে। অন্যদিকে পালটা আক্রমণে জড়াচ্ছে বিএনপি ও জামাতের নেতা-কর্মীরাও। গোপালগঞ্জ-সহ একাধিক এলাকায় থানা এবং বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ সামনে এসেছে।

বৃহস্পতিবার আওয়ামি লিগের ১৫ জন নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। কেন হিংসা থামাতে কঠোর পদক্ষেপ করছে না প্রশাসন? সেই প্রশ্নই উঠছে। আওয়ামি লিগের হিংসাত্মক আন্দোলন মোকাবিলায় রাজনৈতিক ঐক্য গড়ার চেষ্টা শুরু করেছে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলি। এই নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলনেতা তথা জামাত নেতা শফিকুর রহমানের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বিরোধী দলগুলি ঐক্যের প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখালেও নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে সরেনি। বিএনপি ও জামাত ইতিমধ্যেই পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।

এদিকে রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জেলায় তৎপরতা বাড়িয়েছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলি। দলের নেতা-কর্মীরা এলাকায় এলাকায় পাহারা দিচ্ছেন। কোথাও চলছে বিক্ষোভ মিছিল, আবার কোথাও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করা হচ্ছে। তবে এত কিছুর পরেও হিংসা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছে। অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটলেও প্রশাসনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। গত ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশে ৭৪টি বাস ও অন্যান্য যানবাহনে আগুন লাগানো হয়েছে। ৭৮টি জায়গায় ঘটেছে ককটেল বিস্ফোরণ। তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে। বাদ যায়নি পুলিশের গাড়িও। অন্তত ১৮টি পুলিশি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। লাগাতার হিংসার ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। তবে এত কিছুর পরেও বিএনপি সরকার কেন কোনও কড়া পদক্ষেপ নিচ্ছে না তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Continue Reading

Previous: ‘বিষধর’ ছিল বন্ধু, সেই সাপের কামড়েই মৃত্যু যুবকের, অসহায় পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো
Next: প্রায় তিন দশক পর বেলেঘাটায় ফিরছে বইমেলা, ৩০টিরও বেশি প্রকাশনা সংস্থাকে নিয়ে সাহিত্য উৎসব ‘কল্লোলিনী’

সম্পর্কিত গল্প

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026

You may have missed

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T161719.119.webp

মা হলেন সমান্থা! কোল আলো করে ছেলে হল না মেয়ে? সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী

Online Desk নভেম্বর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.