Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্তঃসত্তা মহিলাকে গর্ভপাত করানোর হুমকি, কেরলের কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

অন্তঃসত্তা মহিলাকে গর্ভপাত করানোর হুমকি, কেরলের কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Online Desk আগস্ট 24, 2025
rahul-dddd.jpg

ওঙ্কার ডেস্ক: অন্তঃসত্তা মহিলাকে গর্ভপাত করার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল কেরলের এক কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। ইতিমধ্যে সমাজ মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। (যার সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা) যেখানে শোনা যাচ্ছে ওই বিধায়ক মহিলাকে গর্ভপাত করার জন্য নির্দেশ দিচ্ছে।

কেরলের যে বিধায়ককে নিয়ে বিতর্ক জানা গিয়েছে তাঁর নাম রাহুল মামকূটাথিল। ওই অডিও ক্লিপে মহিলাকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন কংগ্রেস বিধায়ক। বিধায়ককে বলতে শোনা যায়, মহিলা অন্তঃসত্তা হলে তাঁর রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, তিনি আরও হুমকি দেন তোকে মারতে আমার কয়েক সেকেন্ড লাগবে। অডিওতে ওই মহিলাকে বলতে শোনা যায়, ‘আমার অনুমতি ছাড়া আমাকে সরিয়ে দেওয়া হবে কেন? জবাবে মামকূটাথিল বলেন, এটা অনুমতির বিষয় নয়। শুধু তাই নয়, নিজের সন্তানকে তিনি একাই লালনপালন করতে পারবেন বলে জানান মহিলা। বিতর্কের মুখে পড়ে মামকূটাথিল যুব কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে বিধায়ক পদ ছাড়ার কোনও প্রশ্নই নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে মালয়ালি অভিনেত্রী রিনি জর্জ ওই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, তিন বছর আগে সমাজ মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করে ওই যুবনেতা। শুধু তাই নয় তাঁকে অশ্লীল বার্তা পাঠানো থেকে শুরু করে হোটেলে দেখা করারও প্রস্তাব দিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, অভিযোগ জানানোর পরেও কংগ্রেসের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Post Views: 180

Continue Reading

Previous: ১১ বছরের মূক-বধির নাবালিকাকে ধর্ষণ, চার মাস ধরে লড়ছে মৃত্যুর সঙ্গে
Next: গ্রেটার নয়ডায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, পালাতে গিয়ে গুলিবিদ্ধ স্বামী বিপিন ভাটি

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.