Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১১ বছরের মূক-বধির নাবালিকাকে ধর্ষণ, চার মাস ধরে লড়ছে মৃত্যুর সঙ্গে

১১ বছরের মূক-বধির নাবালিকাকে ধর্ষণ, চার মাস ধরে লড়ছে মৃত্যুর সঙ্গে

Online Desk আগস্ট 24, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: চার মাসে আগে গত ১৫ এপ্রিল মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই পাশবিক ঘটনার পর এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বিশেষ ভাবে সক্ষম ওই নাবালিকা। অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন যন্ত্রণা ভোগ করে চলেছে নির্যাতিতা। আদালত দোষীকে যাবজ্জীবন সাজা শোনালেও নির্যাতিতার পরিবার দোষীকে ফাঁসি দেওয়ার দাবি তুলেছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় বাড়ি থেকে মাঠে গিয়েছিল বিশেষ ভাবে সক্ষম নাবালিকা। সেদিন বাইরে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। সেই সঙ্গে রক্তে ভেজা পোশাক মেলে। গোপনাঙ্গ-সহ শরীরের বিভিন্ন নানা জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। মেডিকেল পরীক্ষা করা হলে চিকিৎসকরা জানান, নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম দান সিং যাদব (২৮)। নাবালিকা যে এলাকায় থাকত, সেখানকার বাসিন্দা সে। পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ। গত ১১ আগস্ট রামপুর পকসো আদালত সেই মামলায় যাদবকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই সঙ্গে ৬ লক্ষ টাকা জরিমানাও করেন বিচারক।

এই মামলায় বিচারক রামগোপাল সিং বলেন, ঘটনাটি অকল্পনীয় নির্মম। নির্যাতিতার পরিবারের তরফে দোষীর ফাঁসির দাবি করা হয়েছে। পরিবার বলে, দোষীর যাবজ্জীবন সাজা যথেষ্ট নয়। ও বেঁচে থাকবে অথচ আমাদের মেয়ের জীবন শেষ। এটা ন্যায় হতে পারে না।

Post Views: 206

Continue Reading

Previous: পণের দাবিতে নৃশংস খুন, গ্রেটার নয়ডায় আগুনে পুড়ে মৃত্যু নিক্কি ভাটির
Next: অন্তঃসত্তা মহিলাকে গর্ভপাত করানোর হুমকি, কেরলের কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.