Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পণের দাবিতে নৃশংস খুন, গ্রেটার নয়ডায় আগুনে পুড়ে মৃত্যু নিক্কি ভাটির

পণের দাবিতে নৃশংস খুন, গ্রেটার নয়ডায় আগুনে পুড়ে মৃত্যু নিক্কি ভাটির

Online Desk আগস্ট 24, 2025
nikki-bhati1-1756018073.jpg

ওঙ্কার ডেস্ক: আবারও পণ-নির্যাতনের শিকার তরুণী। মাত্র ২৮ বছর বয়সে প্রাণ গেল নিক্কি ভাটি নামের এক যুবতীর। অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের হাতে নৃশংসভাবে পুড়িয়ে মারা হল তাঁকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। পণের দাবিতে অত্যাচার, বেধড়ক মারধর, এবং শেষে আগুনে জ্যান্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগ, নিক্কিকে ৩৬ লক্ষ টাকার জন্য দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল। বৃহস্পতিবার রাতে গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে সাফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই মৃত্যু হয়। ঘটনার পর একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, নিক্কির স্বামী বিপিন তাঁকে চুল ধরে টেনে হিঁচড়ে মারধর করছে। আর এক ভিডিওতে দেখা যায়, আগুনে জ্বলন্ত অবস্থায় সিঁড়ি বেয়ে নিচে নামছেন নিক্কি। শরীর মারাত্মকভাবে দগ্ধ, তবুও কোনক্রমে নিচে এসে মাটিতে বসে পড়েন তিনি। চারপাশে আতঙ্ক, কেউ একজন তাঁর গায়ে জল ঢালছে। কিন্তু শেষরক্ষা হয়নি।
নিক্কির দিদি কাঞ্চনও একই পরিবারের বৌ। সেও বহুদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন। কাঞ্চন জানিয়েছেন, “ওদের দাবি কখনও শেষ হয়নি। একদিন টাকার দাবি, একদিন নতুন গাড়ির দাবি। নিক্কিকে দিনের পর দিন মারধর করা হত। শেষমেশ মেয়েটাকে পিটিয়ে, জ্বালিয়ে মেরে ফেলল।”
পরিবার জানাচ্ছে, ২০১৬ সালে নিক্কির বিয়ের সময়েই দেওয়া হয়েছিল টপ মডেলের স্করপিও গাড়ি ও নিত্যপ্রয়োজনীয় আসবাব। দফায় দফায় আরও বহু দাবি পূরণ করা হয়। কিন্তু শ্বশুরবাড়ির লোভ কমেনি। নিক্কির ভাই রোহিত জানিয়েছেন, “দু’জন জামাইবাবুরই বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। আর সেই কারণেই সীমাহীন অত্যাচার শুরু হয়। বিয়ের ছ’মাস যেতেই লাফিয়ে বাড়তে থাকে টাকার অঙ্ক।” নিক্কির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর বাবা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “যারা মেয়েকে এমন নৃশংসভাবে মেরেছে, তাদের এনকাউন্টারে গুলি করে মারুক পুলিশ। ওদের বাড়ি ভেঙে শাস্তি দেওয়া হোক।”
গ্রেটার নয়ডার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সুধীর কুমার জানিয়েছেন, নিক্কির দিদির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই স্বামী বিপিনকে গ্রেফতার করা হয়েছে। শ্বশুর, শাশুড়ি ও দেওর তিনজনকেই অভিযুক্ত করা হয়েছে। তাঁদের গ্রেফতারের জন্য তল্লাশি চলছে।

Continue Reading

Previous: রাজ্যে ১৪ হাজার বুথ বাড়তে চলেছে, লাভ হবে শাসকদলের?
Next: ১১ বছরের মূক-বধির নাবালিকাকে ধর্ষণ, চার মাস ধরে লড়ছে মৃত্যুর সঙ্গে

সম্পর্কিত গল্প

China.jpg

অরুণাচলে চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ ভারতীয় সেনার ! ‘ক্ষমা চাইতে হবে’ কংগ্রেসের বিরুদ্ধে তোপ রিজিজুর

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-58.webp

“পুলিশকে কিছু অপ্রিয় কাজ করতে হবে”, গাইঘাটা এনকাউন্টারের পর জিরো টলারেন্সের বার্তা মন্ত্রী দিলীপের

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

China.jpg

অরুণাচলে চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ ভারতীয় সেনার ! ‘ক্ষমা চাইতে হবে’ কংগ্রেসের বিরুদ্ধে তোপ রিজিজুর

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-61.webp

গাইঘাটায় এনকাউন্টারে নিহত প্রহ্লাদের শরীরে তিনটি গুলি, বুকে দু’টি, উরুতে একটি

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-60.webp

সরশুনায় তিন জনকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, এবার অভিযুক্তদেরই অর্ধনগ্ন করে হাঁটাল পুলিশ! উঠছে প্রশ্ন

Online Desk অক্টোবর 27, 2026
Bangladesh_-Unrest-and-Mediation.jpg

মধ্যস্থতায় কমনওয়েলথ, শেখ হাসিনার ফেরা নিয়ে উত্তেজনা বাড়ছে বাংলাদেশে

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.