Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নদী বাঁধ রক্ষায় নেমেছেন সুন্দরবনের মহিলারা

নদী বাঁধ রক্ষায় নেমেছেন সুন্দরবনের মহিলারা

Online Desk সেপ্টেম্বর 13, 2023
1000106145.jpg

গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগণা : সুন্দরবন এলাকার নদী বাঁধ রক্ষায় এবার এগিয়ে এসেছেন মহিলা বাহিনী। দক্ষিণ ২৪ পরগণা জেলার রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর এলাকায় দেখা গেল এমনই চিত্র। নদী বাঁধ রক্ষা করার জন্য প্রায় ৩০০ রও বেশি মহিলা কাজ করে চলেছেন। কর্মরত মহিলারা জানান,নদী বাঁধ রক্ষা করতেই তারা কাজ করছেন।
এদের উৎসাহ দিচ্ছে একটি বেসরকারি সংস্থা। সংস্থা সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই তারা বিভিন্ন প্রাকৃতিক উপায় নিয়েছেন বাঁধ রক্ষার জন্য। প্রথমত,নদী বাঁধের গায়ে লাইন ধরে বসানো হয়েছে ভাটিবা নামক ঘাস, যার শিকড় ১০ ফুট পর্যন্ত নিচে গিয়ে মাটি ধরার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত, রাস্তার ধারে বসানো হয়েছে ম্যানগ্রোভ জাতীয় গেমা গাছের চারা, যা নদীর ঢেউ থেকে বাঁধকে রক্ষা করবে। পাশাপাশি কেওড়া,গরান জাতীয় গাছ বসানো হয়েছে,যা প্রাচীরের ঢেউ কে প্রতিহত করবে। সংস্থার সভাপতি জানান, এই কংক্রিটের থেকে পদ্ধতিতে বাঁধ রক্ষা বেশি কার্যকরী।
প্রসঙ্গত,গত বুলবুল, ইয়াস, আমফান,ফনি, যশ নামক প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনের হাজার হাজার মানুষের ঘর ছাড়া করেছে। সুন্দরবনের নদীবাঁধের বেহাল দশা আবারও সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় সুন্দরবনের মানুষকে। তাই আগে থেকেই নদী বাঁধ রক্ষায় নেমেছেন সুন্দরবনের মহিলারা।

Post Views: 95

Continue Reading

Previous: লাল হলুদের আবেগের ইস্টবেঙ্গল জার্সি প্রকাশ্যে
Next: ভরতপুরের মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১১

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.