Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে ফিরছেন হাসিনা! সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন হাসিনা পুত্র জয়!

বাংলাদেশে ফিরছেন হাসিনা! সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন হাসিনা পুত্র জয়!

Online Desk আগস্ট 9, 2024
hasina.png

তামসী রায় প্রধান, ওঙ্কারঃ পালা বদল হয়েছে বাংলাদেশে। পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। অভিযোগ তারপর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর অত্যাচার চলছে বাংলাদেশ জুড়ে। এমনকি খুন হয়েছেন একাধিক নেতা কর্মী বলে অভিযোগ উঠেছে। এবার দলীয় কর্মী-নেতাদের পাশে দাঁড়াতে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছে হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয়।

বাংলাদেশের প্রক্তন প্রধান মন্ত্রী শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবে না। এমনই জানিয়েছিলেন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয়। তাঁর রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছিলেন জয়। কিন্তু গত সোমবারের পর পদ্মা যমুনা দিয়ে বহু জল বয়ে গেছে। বঙ্গবন্ধু মুজিবরের দল আওয়ামী লীগ কর্যত কোন ঠাঁসা। অভিযোগ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর অত্যাচার চলছে বাংলাদেশ জুড়ে। এমনকি খুন হয়েছেন একাধিক নেতা কর্মী বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ’র কর্মী সমর্থকদের ওপর দিনকে দিন অত্যাচার বাড়ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দলের কর্মীদের পাশে সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গবন্ধু মুজিবর রহমানের দৌহিত্র সাজিব ওয়াজেদ জয়। সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন তিনি।
এক সাক্ষাৎকারে হাসিনা পুত্র জয় বলেছেন, ‘‘আমাদের দল এবং কর্মীদের হিংসার হাত থেকে বাঁচাতে যা যা করার দরকার, তা আমি করব। যদি রাজনীতিতে যোগ দেওয়ার প্রয়োজন পড়ে, তবে পিছিয়ে আসব না। আমার রাজনীতিতে আসার কোনও উচ্চাঙ্ক্ষা ছিল না। আমি আমেরিকাতেই পাকাপাকি ভাবে থাকতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশের নেতৃত্বে শূন্যস্থান রয়েছে। দলের স্বার্থে আমি সক্রিয় হয়েছি।’’
এখানেই থেমে থাকেননি বঙ্গবন্ধু তৃতীয় পুরুষ জয়। তিনি আরও বলেন, ‘‘আপাতত মা ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার দেশে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিলেই তিনি বাংলাদেশে ফিরবেন। আমি নিশ্চিত আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে এবং আমরা জিততেও পারি। বাংলাদেশে আমাদের অনেক সমর্থক রয়েছেন”।
হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ দিয়েছেন হাসিনা পুত্র। তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের সব সময়ের সহযোগী। সবসময়ের বন্ধু। বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারত সরকারের সাহায্য চেয়েছেন জয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন ১৭ জন সদস্য। ইউনূস জানিয়েছে, বাংলাদেশের সংবিধানকে সমর্থন এবং রক্ষা করতে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করবেন। মুহাম্মদ ইউনূস’র অন্তর্বর্তী সরকারের কাছে হাসিনা পুত্র জয়ের আর্জি জানিয়েছিলেন, দেশে আইন ও শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা করুন, দেশে চূড়ান্ত অরাজকতা চলছে। দ্বিতীয় আফগানিস্তান হয়ে উঠছে বাংলাদেশ।

Post Views: 518

Continue Reading

Previous: আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন মণীশ সিসোদিয়া
Next: আর জি কর হাসপাতালের ঘটনা ঘিরের রহস্য ঘনীভূত হচ্ছে

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.