Skip to content
নভেম্বর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • হোয়াইট হাউসের সামনে অস্ত্র-সহ গ্রেপ্তার ভেনেজুয়েলার যুবক, ট্রাম্পকে হত্যার ছক?

হোয়াইট হাউসের সামনে অস্ত্র-সহ গ্রেপ্তার ভেনেজুয়েলার যুবক, ট্রাম্পকে হত্যার ছক?

Online Desk নভেম্বর 7, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যবর্তী নির্বাচনের উত্তাপের মধ্যেই নতুন করে চাঞ্চল্য। হোয়াইট হাউসের সামনে অস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করl পুলিশ। ধৃতের বয়স ২৬ বছর। তিনি ভেনেজুয়েলার নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি এআর-১৫ রাইফেল-সহ একাধিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

পুলিশের দাবি, জেরায় ওই যুবক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই তিনি ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন। তাঁর কথায়, বিবেকের তাড়নায় এই কাজ করতে চেয়েছে তিনি। পুলিশের নিয়মিত টহলের সময় হোয়াইট হাউসের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সন্দেহ হুওয়ায় আধিকারিকরা গাড়িটির কাছে গিয়ে ভিতরে থাকা যুবকের সঙ্গে কথা বলেন। তিনি জানতে চান, ওই যুবক কোনও বিপদের আশঙ্কা করছেন কি না। তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে কি না, তা-ও জানতে চাওয়া হয়।

জবাবে যুবকটি জানান, কেউ তাঁকে খুন করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। সেই কারণেই নিজের কাছে বন্দুক রেখেছেন। এরপর একটি খয়েরি রঙের ব্যাগের কথা নিজেই পুলিশকে জানান তিনি। ব্যাগটি খুলতেই একাধিক অস্ত্র দেখতে পান আধিকারিকরা। তার ভিতরে ছিল একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল এবং একটি এআর-১৫ রাইফেল। পাওয়া যায় বেশ কিছু গোলাবারুদও। প্রাথমিক তদন্তে আরও জানা যায়, ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত জানান, ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পকে হত্যার ছক কষেছেন তিনি। নিজের বক্তব্য জানাতে গুগল ট্রান্সলেটরের সাহায্য নিচ্ছিলেন ওই যুবক। এই ঘটনায় অভিযুক্তের সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁকে আদালতে পেশ করা হয়েছে।

Continue Reading

Previous: ৭ নভেম্বর ২০২৬: কেমন কাটবে আজকের দিন? জেনে নিন ১২টি রাশির ভাগ্যফল
Next: কানের হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি: লক্ষণ, অসুবিধা ও উপশমের উপায়

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026

You may have missed

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T172807.454.webp

জব কার্ড বাতিল নয়, বেতন বাড়বে পঞ্চায়েত কর্মীদের! নদিয়া থেকে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী দিলীপের

Online Desk নভেম্বর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.